সেইবার বলেছিলাম তোমায় মনে রাখবো না ।
নাটাই থেকে ছিঁড়ে ঘুড়ি হয়ে লেপটে পড়ব-
কোন এক অজানা দেশে ।
সেইবার বলেছিলাম তোমায় ভালোবাসব না ।
কোন সুলক্ষিনী কুড়িয়ে নেবে সেই ছেঁড়া ঘুড়ি
আলতো করে দু'হাতে তুলবে তার ঘরে ।
সেইবার প্রতিজ্ঞা করেছিলাম তোমায় কষ্ট দেব না ।
মায়ার আদরে সুলক্ষীনি জোড়া দেবে ছেঁড়াগুলোয়
আর বলবে তোমায় গায়ে এত ছিড় কেন ?
সেইবার ওয়াদা দিয়েছিলাম তোমার কাছে বখাটে হব না ।
কিসের আঘাতে ঘুড়ি তুমি হয়েছ এত ক্ষত-বিক্ষত-
কোন বৃক্ষঝাড়ে পড়েছিলে আটকে তুমি ?
বাতিল হওয়া ঘুড়ি তাকিয়ে থাকে সুলক্ষীনির দিকে ।
সুদীর্ঘ সময়ের লালিত কথাগুলোকে সে 'না' করে দিয়েছে
'না' নামধারী তীক্ত বিচ্ছু বিষক্রিয়ায় হয়েছি আমি ক্ষত-বিক্ষত ।
সুলক্ষীনি কেন তুমি আবার আমায় তুললে তোমার ঘরে ?
তুমিও কি উড়াবে আমায় !!
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




