তোমায় চেয়ে লিখেছিলাম একটি কবিতা
তোমার কোমল হাতের স্পর্শ এখনো স্পষ্ট
তুমি নেই শুধু, আছে কিছু শব্দগুচ্ছ ;
লাইনগুলো টেনে ধরে চুম্বকের মত করে
যেন জড়িয়ে ধরে তোমার কোমনীয় স্পর্শে
খুঁজে ফেরি তোমায় শব্দের আড়ালে
হারাই আমি গাঁথা শব্দের মায়াজালে
এই এক টুকরো কাগজ পূর্ণতা দেয় তোমায়-
আমার একাকিত্ব সময় গুলোয় ।
একদিন হারিয়ে গিয়েছিল কাগজ টুকরোটি
দিশেহারা পাগল হন্যে হয়ে খুঁজেছি
উলট পালট করে দিয়েছিলাম সবকিছু
কোন এক সময় স্তব্ধ পথিক ক্লান্ত হয়েছিল
শেষ স্পর্শটুকু হারিয়ে ফেলেছে ক্লান্ত পথিক
শ্রান্ত পথিক লেপটে পড়ে ছিল দেয়াল ঘেঁষে
চোখ বেয়ে পড়েছিল স্তব্ধ কিছু জল ফোটা ।
একমুঠো বাতাস এসে ঢুকলো আমার বুক পকেটে
উড়িয়ে দিলো পকেট থেকে এক টুকরো কাগজ
দিশেহারা পাগল অবাক হয়ে চেয়েছিলাম
খুশির বাঁধ ভেঙ্গে কান্নায় কান্নার পোয়ারা বয়েছিল
তুমি এখনো কি আমার সাথে লুকোচুরি খেল !
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



