অপার সম্ভাবনায় দাঁড়িয়ে আছে এক যুবক
ভাবছে এই কি আমার ভবিষ্যত !
আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি জমেছে
অমুক বলেছে এইদিকে নয় ওইদিকে জয়
সম্মুখপানে যুবক তাকিয়ে রয়
তাই যদি সত্যি হয় হেরে যাব আমি তয়
এইদিকে আর নয় ওদিকেই মনে হচ্ছে নিশ্চিত জয়
যুবক দিল মনকে জবাই চলতে লাগলো ওইদিকটাই...
ক্রান্তিলগ্নে ফিরলো যুবক জয় হাতে নিয়ে,মনকে জলাঞ্জলি দিয়ে
'কংক্রিটের দালানসাদৃশ অর্জন, যায় না তাই ইচ্ছেমত মর্জন'
জীবনের স্বাদ হয়তোবা হারিয়ে গেছে, কিন্তু যুবক তো জয় পেয়েছে
তবে গুনীজন কহেন এই জয় ভবিষ্যতের জয়, জীবনের নয় ।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




