আমি কখনো কবিতা ভালবাসিনি
তোমায় ভাবনায় হয়েছিলাম কবি
আমি কখনো বৃষ্টিকে কাছে টানিনি
তোমায় জড়িয়ে হয়েছিলাম মেঘ সঞ্চারী ।
আমি কখনো জ্যোৎস্নায় জোনাক হইনি
তোমায় ঘিরে হয়েছিলাম চন্দ্র আঁধারি
আমি কখনো ছিলাম না অবচেতনে বিশ্বাসী
তোমায় আবেদনে হয়েছিলাম স্বপ্নচাষি ।
একদিন জমানো আবেগের এক টুকরো
পাঠিয়েছিলাম তোমার মন বারান্দায়
আর তুমি পাঠিয়েছিলে হাসি একমুঠো ।
একদিন জমানো অনুভুতির এক আকাশ
পাঠিয়েছিলাম তোমার বিবাগী হৃদয় আঙিনায়
আর তুমি পাঠিয়েছিলে এক ঘুড়ি অব্যক্ত সকাশ ।
একদিন জমানো ভালবাসার এক সমুদ্র
পাঠিয়েছিলাম তোমার সুপ্ত হৃদয় মোহনায়
আর তুমি পাঠিয়েছিলে এক প্লাবন বিনিদ্র......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




