অণুদের মিছিলে একদিন !
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।
একবার একাকী হয়েছিলাম
অতঃপর কিছুকাল কাটিয়ে ভাবনার নিবাস সায় দিল-
মন্দ নয়, তাই কেটে গেলো আরও কিছুকাল
একসময় অভ্যস্ততায় ধরা খেয়ে গেলে
ফিরে আসার ইচ্ছে নীরব হয়ে যায় ।
২।
বৃষ্টির কয়েকফোঁটা বুকপকেটে নিয়ে বাড়ি ফিরলাম
পরে আর পাইনি সেই ঝরনাধারা
হয়তো খোঁজ পেয়ে চলে গেছে লুকানো নদীটায় ।
৩।
মেঘদলের নির্দিষ্ট কোন আবাস নেই
কে বলেছে ?
আকাশতো একটাই !
৪।
অন্ধকার রাতেই শোভা পায়
তাই প্রকৃতি তাকে লুকিয়ে রাখে দিন ফোটায় ।
৫।
মাঝে মাঝে দ্বিধান্বিত হই
যা দেখছি তাই বাস্তব অথবা স্বপ্নে যা দেখি তাই সত্য !
৬।
আমি সবসময় ব্যর্থ প্রেমিকার রাগ ধরতে
কারণ সেই মুখ সুখপাখি হয়ে ডানা ঝাপটায় এই হৃদয়ে ।
৭।
তুমি বলো আমি অচেনা কেউ, তাই আমাকে জানতে চাও
তাহলে তোমায় নিয়ে ফেলে আসা ঊনিশ বসন্তের কি হবে ?
৮।
রাতে কুকুরের বিলাপ ভয়ার্ত বিস্বাদ হয়
পৃথিবীর সৌভাগ্য, শ্রেষ্ঠ জাতি নীরবে সারে।
৯।
এইভাবে আর কতকাল হারাবে নিজেকে অন্যের ভেবে
চেয়ে দেখো তার দিকে যে নিজেকে তোমার ভাবছে ।
১০।
সমুদ্রের বুক থেকে তৃষ্ণার্ত পাখির ঠোঁট যেভাবে তুলে নেয় একফোঁটা জল
ঠিক তেমনি তোমায় ভেবে আমি মেটাই সুখ পিয়াস
যেন তুমি সুখ সমুদ্র
আর তাই হয়তো তোমার মন অগোচরেই হারিয়ে দেয় আমায় ।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন