অণুদের আড্ডায় একদিন !
১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।
জীবনের একটাই পথ
আর তাই মানুষ দ্বিধায় থেকেই পৃথিবী ত্যাগ করে ।
২।
হাজারো স্বপ্নের মালিক আমি ঠিকি
কিন্তু অপেক্ষা ভোগ করে সবকটি ।
৩।
রাত গভীরে একটা লোক এসেছিল আমার কাছে
চেহারা ছিল বিমর্ষ
ভোর সকালে সেই লোকটা আবার এসেছিল
চেহারা ছিল প্রাণবন্ত
শেষ বিকেলে লোকটাকে আমি আবার দেখি
তখন চেহারাটা ছিল উদাস
কিন্তু এই লোকটাকে নিয়মিতই দেখি আমি
বিভিন্ন রুপে, বিভিন্ন আঙ্গিকে ।
৪।
ভয়’টা দেখতে খুব ছোট
কিন্তু মনে তার রাজত্ব ।
৫।
যে নিজের মনকে সাধারণে ধারণ করে সে হয় অসাধারণ
আর যে সাধারণকে মুখের বুলিতে রাখে সে হয় অসাধারণ বেশী ।
৬।
কল্পনার রঙ যদি সাদা হয় নিশ্চয় মনের রঙ নীল ।
৭।
একদিন কবিতাদের আসরে আটকা পড়ি-
এইমাত্র যাকে চিনলাম আবার সে অচেনা হয়ে যাচ্ছে
সবকিছুই যেন রুপ পাল্টাচ্ছ, খুব দ্রুত
ধোঁয়াশার ধূম্রজালে জড়িয়ে অচেনাকে জিজ্ঞেস করলাম
সে বলল, সবই যদি বুঝতে চাও তবে কেন এসেছো তুমি কবিতাদের মজলিসে !
৮।
একদিন ভালোবাসাকে বললাম,
তোমার জন্য যুগে যুগে কতশত আত্মাহুতি দিচ্ছে
ভালোবাসা বলল, এর চেয়ে ঢের আমায় আঁকড়ে বেঁচে আছে ।
৯।
রাতে পাখির ডাক যেমন অদ্ভুত লাগে
তোমার জন্য আমার ভালোবাসাটাও ঠিক তেমন ।
১০।
এই মনে অনিশ্চয়তা সারাক্ষণ গান গেয়ে যায়
আর সুরকারের ভূমিকায় থাকে ভয় !
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন