সবাই কিভাবে যেন হারিয়ে যায়, জন্মরূপ ধরে
ধরণীর বুকে আঁচড়ে দেয় এক ফোঁটা জল
আদিষ্ট সন্ধ্যারাগে সপে জগতের গ্লানি টেনে
একরোখা হয়ে অবশেষে কিছু নিঃশ্বাস, নিঃশব্দে কাঁদে ।
কিছু সূত্র সমাধান হতে গিয়েও অমিল থেকে যায়
সদ্য পূরণ না হওয়া তাড়িত করে জীবনাবসান সান্নিধ্য
পার্থিব না পূরণগুলো নীরবে ভুলিয়ে দেয় অপ্রস্তুত আশঙ্কা
তখন একটি আপন খুব সঙ্গ দেয় সারাক্ষণ, শুদ্ধতার কিছু চেষ্টা
পাতা খোলা অন্ধ আঁখি তখনো হয়ে রয় পৃথিবী সুখপিয়াসী ।
অবহেলার বাটি নিত্য সঙ্গী হয়ে রূপ নেয় জমদূত
নাভিশ্বাসগু্লো উগরে ওঠে, ছিটকে পড়ে- অবিশ্বাসে
তাকিয়ে থাকা দুটি চোখে জমে অস্থায়ী কিছু বিরুদ্ধ ক্রোধ
পাতাখোলা সেই অন্ধ আঁখিতে আবারও ফিরে আসে পৃথিবী সুখপিয়াসী
আজব আকুতি, জমদুতের চাহনিতে নিঃশ্বাসভারী ভ্রূকুটি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


