নিঃশব্দ কিছু পায়চারি তন্দ্রা ভেঙ্গে ওঠে
নিমজ্জিত রাত্রিগুলোকে চুরি করে-
বিকারগ্রস্ত অশরীরী আঁধার রাজ্যে ঝর্ণা ধরায়
গুম হয়ে যাওয়া রাত্রির দায় মাথায় পেতে নেয় দুটি চোখ ।
সহ্য শক্তি পুনরুদ্ধারে অগোছালো আঘাত হানে-
খাঁচায় প্রহরা রক্তিম বিহঙ্গটি- চির অতৃপ্তা !
নিত্য গুম হওয়া নিমজ্জিত রাত্রি- ক্লান্তির ঢেকুর তোলে
সুবিন্যস্ত নীরবতা কেড়ে নেওয়ার নিষ্পাপ দুঃখে;
সে নিত্য কিছু সাক্ষী জমা রেখে দেয়- সখী প্রকৃতির কাছে
কোন এক রাজত্বে-
দুটি চোখ এবং রক্তিম বিহঙ্গটির নামে অমার্জনীয়ের বিচার বসাবে বোলে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


