আমি চন্দ্রকে প্রতিরাতে ঋণী করে দেই চিঠি লিখে,
তার কাছে আকুতি করি একটু আবেগী হওয়ার ;
এই অবেলার মৌসুমে তা আমার অপরাধ বৈকি
কিন্তু, স্বপ্নপাপে মুদে যাওয়া হৃদয় বড্ড অভিমানী
বাধ্যতার সংযোগস্থল ভেঙ্গে সুখসমদ্রে স্নানে যায় সে !
অবশেষে উদাসীন চন্দ্র কিছু যন্ত্রণাতিষ্ঠ জ্যোৎস্নাদূত প্রেরণ করলে-
তাদের উষ্ণ আলিঙ্গনে অতৃপ্ততায় কাতর হৃদয় নিদ্রাবিষ্ট হয় স্বপ্নরাজ্যে;
তখন স্বপ্নবাগান বিমূঢ় চোখে দৃষ্টি ফেলে অনিমন্ত্রিত হৃদয়ের নিঃশ্বাসে,
আর সুখসমুদ্র ভাটায় ফেরে জোয়ারে ক্লান্ত শরীর বয়ে কিছুটা বিশ্রামে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


