আমি কী করে ফিরবো তোমার সেই ছায়াতল থেকে ? তুমিই বলে দাও ?
ফেলে আসা পদচিহ্ন মুছে গেছে, আমি এখন দিকদাহন ;
কেড়ে নিয়ে যেতে চায় লোভী অন্ধকূপ- নতুন কোন পৃথিবীতে,
যেখানে চন্দ্র-সূর্য বিলুপ্ত, যেখানে কেউ নেই-কিছু নেই ;
শুধু আছে নিভে যাওয়া অজস্র প্রাণের হাহাকার, দীর্ঘশ্বাস ।
ঝুলে থাকা আশঙ্কিত হৃদয় চেয়ে আছে তোমারি আলোকচ্ছটের অপেক্ষায়
সুকোমলপ্রাণ স্পর্শ বিনে ফিরে আসা হারিয়ে যাবে দুঃখাতুর আগ্নেয় ঘুমে ।
মনে রাখার দিনকতক শেষ হয়ে যাবে, মুছে যাবে, বিলীন হয়ে যাবে ।
কিন্তু, রয়ে যাবে ইতিহাসের বুকে অসমাপ্তের কিছু দাগ,
অমীমাংসিতের কিছু বক্রাকৃতি আঁকাঝুকির মানচিত্র ।
হয়তো সেই দায়ভার হবে না তোমার, না হবে আমার;
দিন গুনে গুনে মিশে যাবে প্রকৃতির নিবিড় পর্যবেক্ষণে ।
এইভাবেই যুগে যুগে প্রকৃতির বুক কেঁড়ে নিয়েছে অসমাপ্তগুলো,
তাই আজ তোমায় উড়িয়ে দিয়ে- হয়েছি প্রকৃতিপ্রেমী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


