মীমাংসা না হওয়া আত্মাগুলো এখনো দুঃখ দুঃখ খেলে,
তাদের অবস্থান আটকা পড়ে আছে অপূরণের বুক পকেটে ।
ক্রমাগত ভূ-কম্পনে সেখানে দেখা দেয় নির্লজ্জ সুনামি-
অবিবেচকগুলো উগরে পড়ে লুকানো জলোচ্ছ্বাস রূপে ।
হিসেবের হালখাতা হয়ে যখন পাতা উল্টোয় উত্তাপের দীর্ঘশ্বাসগুলো-
শৈশব গেল, কৈশোর গেল, আরও গেল উদীয়মান যৌবন;
তখন, আজ এই ঝরালগ্নে বাকিগুলো চিরবিদায়ে ধরা দেয় ।
আর ফিরে আসবেনা তারা হাসিমুখে পূর্ণতার উচ্ছাস বয়ে ।
তাদের সমাধি রূপে দাঁড়িয়ে থাকা আজ বড্ড মানায় এই ঘূণেধরাকে,
আর অমীমাংসিতগুলো ক্রমাগত খুঁড়ে যাচ্ছে- ঘূণেধরার খুনি হবে বলে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


