১।
আমি কম কথা বলি ।
তাই, অনেকে ভাবে আমায় গভীর জলের মাছ,
আর আমি ভাবি, জলের গভীরে শেওলারও আবাস ।
২।
রাত্রির আলোয়, শহরের এলোমেলো দালানগুলো যেন চিত্রশিল্প হয়ে ফোটে ।
৩।
আমার বারান্দার ঠিক ওপাশের বারান্দায় একটা মেয়ে দেখেছিলাম,
সেই থেকে শুধু মনে হয়, মেয়েটা বুঝি আমার বারান্দায় তাকিয়ে আছে !
৪।
তুমি মনে করো, তোমার কাছে আমি এক অবেলা,
কিন্তু মনে রেখো, অবেলার পাওয়াই সবচেয়ে আনন্দের ।
৫।
একদিন পথিমধ্যে গল্পের সাথে দেখা হয়ে গেল !
সে মন খারাপ করে বসে আছে ;
আমি কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বন্ধু ?
সে বলিল, কবিতাকে আমি আজও বুঝতে পারলাম না ।
আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমাদের নারী !
৬।
চন্দ্রের নিকটে ‘তারা’ বিশাল কিছু,
কিন্তু তারার নিকট ‘চন্দ্র’ হয়তো রূপকথা হয়েই রয় ।
৭।
রাতের ক্ষমতা-
কতশত দুঃখ-পাপ বুকে ধারণ করে উপহার দেয় একটি নিষ্পাপ সকাল ।
৮।
আমি প্রতিদিন ভাবি, এই বুঝি তুমি বলে দিবে- আমিও তোমাকে ভালোবাসি !
আমি শুধু ভুলে যাই, মনের কাগজে এটি একটি রূপকথার গল্প ।
৯।
মাঝে মাঝে পাখি হয়ে যেতে ইচ্ছে করে,
কারণ, পাখিদের পথ হারানোটা কদাচিৎ ।
১০।
রাত বলে,
সুখে তুমি থাকো অন্যের শনে,
দুঃখে ঠিকই ধরনা দাও আমার বুকে ।
আমি বলি,
তোমার বুক শুধু জানে দুঃখ ধারণ করতে,
না হয়, তুমিও দেখতে, সকল বাসর কিন্তু তোমার বুকেই আঁচড়ে পড়ে ।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৫ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



