আমি এই খুনের নিষ্পাপ বিচার চাই, নয়তো আমার খুন;
সে, কিছু অমোঘ মুহূর্তে, প্রতিদিন কড়া নেড়ে আমাকে খুন করে ।
জানো তো! এই জঘন্য অপরাধ তোমার দুটি চোখের অগোছালো নৃত্যের,
আর, অধরের কোণে লুকিয়ে থাকা ছোট্ট মায়ার- এ আমারি শুধু অব্যর্থ খেয়াল ।
অথচ, তোমাকে কোন নোটিস পাঠানো হচ্ছে না,
গ্রেফতার করা হচ্ছে না, জিজ্ঞাসাবাদও করা হচ্ছে না;
আর সেই তুমি, দিব্যি করে যাচ্ছো আমায় এক এক কোরে খুন !
এই অপরাধে হচ্ছে না কোন মানববন্ধন, হচ্ছে না মিটিং-মিছিল,
ঘেরাও হচ্ছে না থানা-আদালত, মিডিয়া-টকশোরাও নীরব !
তাই, নিয়মিত ভালবাসা জমাচ্ছি এই উগ্র হৃদয়ে-
আবেগী ঝড়-সুনামি, মেঘ-টর্নেডো সাজে ।
একদিন ঘিরে ধরবো তোমাকে-
আর সেদিন বিচার হবে, কোন গহীন সমুদ্রে, কীভাবে তুমি পালাবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


