somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘগুলো গলে গলে বৃষ্টি পড়ছে... (কবিতা)

১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উৎসর্গ- হাসান মাহবুব (হামা ভাই)

স্বাগতম, এই নিশুতিতে আকাশের মেঘগুলোকে
প্রহরের নবজাত আলো বেধ করতে চায় এই ঘরের জানালা
অজস্র ভোর পেরিয়ে গেল পরাজিত আলোর আক্ষেপে
নিষ্ক্রিয় সন্ধ্যায় আজও একটি দিকশূন্য প্রান্তর
যার বুকে শুয়ে আমি ভাবি, এই মধ্যম নিষ্কৃতির কারিগর কে ?

বহু বছর পেরিয়ে যাওয়া একটি শুকনো ঘাস কানের নিকট থেকে উত্তর দেয়, হয়তো তুমি !

হঠাৎ একটি পুরনো ঘরে চলে আসি আমি
আশেপাশে অনেকে হেঁটে যাচ্ছে আসছে, কেউ যাচ্ছে এদিক, কেউ যাচ্ছে ওদিক
আমি সোজা হয়ে, মাথা ঘুরিয়ে সব দেখছি
এই ঘরের দরজা অনেক, জানালা অনেক ।
তাই কারো প্রবেশ-প্রস্থানে হয় না কোন অসুবিধে
ঘরের কোন এক কোণে আমি দেখি আমাকে, হাসছি বইয়ে কী যেন পড়ে !
আহঃ কত মধুর আমার হাসি !

হঠাৎ কে যেন আমার বইটা কেড়ে নিয়ে দৌঁড় দিলো, আমিও তার পিঁছু পিঁছু দৌঁড়াচ্ছি
অতঃপর জানতে পারলাম বইয়ের ভাঁজে লুকিয়ে ছিলো প্রিয়সীর এক টুকরো হৃদয় !
এভাবে ঘরে বাইরে চলছে বিশুদ্ধ সম্পর্কের অদল বদল
আমি দেখছি, সব দেখছি, এ কোণ থেকে ও কোণ !

কে যেন বলে উঠলো, ওখানে থেমে যাও, আর এগিও না !
আমি ধোঁয়া হয়ে মিলিয়ে গেলাম
গায়ে হাত ভুলিয়েও নিজেকে ছুঁতে পারছি না আমি
সেই পুরনো শুকনো ঘাসের সান্নিধ্যে নিজেকে পেয়ে আমি হঠাৎ চমকে উঠি !

আমি আবারও শুয়ে শুয়ে নিশুতি আকাশের মেঘগুলোর দিকে তাকিয়ে ভাবি,
কী হয়েছিলো আমার ?
সেই পুরনো ঘাস এবার আমার কানে একটি কান্নার সুর বেঁধে দিলো
দৃশ্যপটের আর আকস্মিক কোন পরিবর্তন হলো না,
আমি এই কান্নাকে চিনি, খুব ভালো করে চিনি
এ হলো পৃথিবীর কান্না ।

কান্নার আওয়াজ যত বাড়ছে, ততই এই প্রান্তর আমাকে সংকুচিত করতে চাচ্ছে
তবে আমি এখনো টিকে আছি, পৃথিবীর এই কান্নাটুকু শোনার জন্য,
জানি না কেনো কান্নাটুকু আমার খুব মধুর লাগছে, মেঘগুলো গলে গলে বৃষ্টি পড়ছে, ভিজিয়ে দিচ্ছে এই দেহের আনাচকানাচ...



(উৎসর্গের শানে নজুল- কবিতাটা লিখার সময় মাথার মধ্যে হামা ভাইয়ের ''প্রলোভন এবং প্রায়শ্চিত্তের গল্প'' য়ের কাহিণীটা ঘুরপাক খাচ্ছিলো । তখন ভাবলাম এই থিম দিয়েই কবিতাটা লিখে ফেলি ! তবে কবিতাটা সফট কর্ণারের দৃষ্টিকোণ থেকে লিখেছি । তাই হামা ভাইয়ের গল্পের থিমের সাথে কতটুকু মিললো আপাতত তা বলতে পারছি না!)
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×