somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ এ ওয়াক অন দি মুন

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৬৯ সালের চন্দ্রাভিযানের প্রেক্ষাপটে টনি গোল্ডউইন ১৯৯৯ সালে তৈরি করেন “এ ওয়াক অন দি মুন” ছবিটি। ছবিতে নিউইয়র্ক শহরে মার্টি একজন টিভি মেক্যানিক। স্বল্প আয়, নিম্নমধ্যবিত্ত পরিবার তাই মার্টি তার স্ত্রী পার্ল, টিনএজ মেয়ে ও ছোট ছেলেটিকে কাছে রাখতে পারে না। তার পরিবার থেকে দুরে তার কাজের স্থান। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শুধু সে বাড়ী আসতে পারে। ১৭তেই মা বনে যাওয়া পার্ল মনে করে স্বামীসঙ্গহীন তার যৌবন কালটা বৃথাই শেষ হয়ে যাচ্ছে।



প্রতি বছর গ্রীষ্মে পরিবারটি যে বাংলোটিতে ছুটি কাটাতে যায় এবারও গেল কিন্তু মার্টি যেতে পারল না। দুদিন পরেই চাঁদে হাঁটবে মানুষ – তাই সবাই তাদের টিভিগুলো ঠিকঠাক করে নিতে চায় আগে ভাগেই – কাজের অনেক চাপ। চারিদিকে উৎসবের আমেজ, যুবতি পার্ল আর সইতে পারল না একাকিত্বের যাতনা। রকস্টার মার্কা ব্লাউজ বিক্রেতার কাছে সঁপে দিল নিজেকে। স্বামী সংসার ছেলে মেয়ে ভুলে গিয়ে সারা পৃথিবী যতক্ষন চন্দ্রগমনের রোমান্সে মেতে রইল, পার্লও মেতে রইল রকস্টার মার্কা সেই ব্লাউজ বিক্রেতার সাথে রোমান্সে।

কিন্তু ভবিতব্যহীন রোমান্স কতক্ষন টিকে? মা কে পরপুরুষের সাথে আবেগঘন মুহুর্তে দেখে ফেলল কিশোরী কন্যা, ক্ষোভে দু:খে ভেঙে পড়ল সে। জেনে গেল শ্বাশুড়ী, স্বামী সবাই। ব্লাউজ বিক্রেতা তাকে নিয়ে যেতে চাইল সাথে – কিন্তু তার তো যাযাবর জীবন – পাড়ায় পাড়ায় ভ্যানে করে ফেরি করা। সিদ্ধান্ত নিয়ে ফেলল পার্ল। স্বামী-কন্যার কাছে ক্ষমা চেয়ে ফিরে এল সংসারে। রকস্টার মার্কা ব্লাউজ বিক্রেতার সাথে সময়টা তার কাছে হয়ে থাকল “এ ওয়াক অন দি মুন”।

রকস্টার মার্কা ব্লাউজ বিক্রেতার সাথে পার্লের ঘটনাটা পার্লের দিক থেকে ঠিকই রোমান্স কিন্তু ব্লাউজ বিক্রেতার কাছে তা অন্যকিছু। অপর দিকে চন্দ্রগমনের পুরো প্রক্রিয়াটাই সাধারণ মানুষের কাছে রোমান্স, কিন্তু যারা এটা করেছে তাদের কাছে তা অন্যকিছু। চাঁদে মানুষ পাঠাবার উদ্দেশ্য ছিল চাঁদে সামরিক ঘাটি তৈরী করা। সেই কারনেই সেখানে তারা ছয়বার গিয়েছে।

একটি সাধারন গল্পের মাঝেও এই সাদামাটা ছবিটি একটি চমৎকার বিদ্রুপও বটে। যেখানে বহু মানুষের মৌলিক চাহিদা রাষ্ট্র মেটাতে পরে না, সেখানে “এ ওয়াক অন দি মুন” যেন পার্লের মতই সারা পৃথিবীকে ধোঁকাবাজীর শিকারে পরিণত করে।

সূত্রঃ লিংক
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×