"ঘরের ইদুর যখন ঘরের বান কাটে তখন সেই ঘর বেশিদিন টিকে না। ধ্বসে পড়ে।
বর্তমান সরকারের মধ্যে এই রকম ইদুরের সংখ্যা তুলনামুলক একটু বেশিই।
আজকের পত্রিকার জানতে পারলাম সরকার বিসিএস এ প্রিলিতে কোটা চালু করেছে।
সরকারের এখন শেষ সময়। আর কিছুদিন পর নির্বাচন।
এই মুহুর্তে বিসিএস পরীক্ষার প্রিলিতে কোটা চালু করার দরকার ছিল না। কোটায় আবেদনকারিরা অনেক কম নম্বর পেয়ে চান্স পেসেছে।
অপর দিকে সাধারন আবেদনকারিরা বেশি নম্বর পেয়েও চান্স পান নাই।
এতে কোটায় চান্স পাপ্তরা হয়ত খুশি হবে। কিন্তু ছাত্রছাত্রীদের বৃহত্তর অংশটা সরকারের উপর ক্ষুদ্ধ।
এরা এই নির্বাচনে আওয়ামী লীগ কে ভোট না দেওয়ার সম্ভাব্বনাই বেশি।
যারা প্রিলিতে কোটা চালু করার জন্য কাজ করেছেন তারা যে সরকারকে মাঝ নদিতে নিয়ে তরী ডুবিয়ে দিতে চান তাতে কোন সন্ধেহ নাই।
এরা সরকারের বিরুদ্ধে কাজ করতেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


