somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি আরব ডায়েরি -১৩ (অপারেশন ফিফা টাউন, রেড সি ও মান্দি কথন-৩)

১৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুপুর ১ টা বেজে গেছে। ক্ষুধাও লেগেছে। জিজান মূল শহরে এসে বাঙ্গালি রেস্টুরেন্টের খোঁজ করলাম, পেলাম না। ড্রাইভারও তেমন কিছু চেনেনা। শেষে ফ্যামিলি সেকশন দেখে একটা তুর্কি রেস্টুরেন্টে ঢুকলাম। এখানেও বাংলাদেশি ওয়েটার !!

আল-ফাহাম

সবাই আল-ফাহামের অর্ডার দিলাম, সাথে বেগুনের একটা কারি, চাটনি আর সালাদ। আমার আগের একটি লেখায় আল-ফাহাম খেতে না পারার কথা বলেছিলাম, কেমন যেন শুকনো রসহীন খাবার। তবে এখানকার রাইসটি ছিল দারুণ, পেটে ক্ষুধাও ছিল। এই প্রথমবারের মতো তৃপ্তি সহকারে আল-ফাহাম খেলাম। আল-ফাহাম সবসময়ই আদিল ভাই আর শম্পা ভাবীর সেরা খাবার। আল-ফাহাম খেতে খেতে আদিল ভাইয়ের স্বতঃস্ফুর্ত বকবকানি আর তৃপ্তির ঢেকুর রান্নাটি যে ভালো হয়েছে সে সমর্থনই দিল।

গাড়ীতে চলতে চলতে রেড সী’র খোলামেলা বাতাস অনুভব করছিলাম। জিজান পোর্ট, কিছু জাহাজ আর রেড সী’র পাশে জিজান ইউনিভার্সিটি’র কয়েকটি ক্যম্পাস নজরে আসলো। পোর্টের পাশে রেড সী’র তীরে কিছুক্ষণের জন্য থামলাম। এখানে কোন বীচ ছিলনা। তারপরেও আমাদের বেশ ভালো লাগছিল। ... সমুদ্রের গর্জন আর আমদের স্বতঃস্ফুর্ততা একাকার হয়ে গিয়েছিল।





রেড সী’র পাশে ...

বিকেল হয়ে গিয়েছিল। আমাদের উদ্দেশ্য ছিল Shuqaiq Beach। তাড়াতাড়ি রওনা দিলাম। জিজান হতে ১ ঘন্টা’র পথ, রেড সী’র পাশে ছোট একটা বীচ। আবহা’র এত কাছে (আবহা থেকে ২ ঘন্টার ড্রাইভ)একটা বীচ আছে- আমরা আগে জানতামনা বলে আফসোস লাগলো।





শুকেইক বীচ ...

বীচটি দৈর্ঘ্যে সাকুল্যে ৫০০ মিটার হবে, প্রস্থে ১০ মিটার। তারপরও ভালো লাগলো। আমরা দৈড়ে পানিতে নামলাম, ঝাপাঝাপি করলাম। আমাদের সাথের মেয়েরাও বোরকা পড়েই পানিতে নামলো। সৌদিরা অবাক হয়ে দেখতে লাগলো। সৌদি মহিলাদের দেখলাম বোরকা পড়ে বীচের পাশে বসে আছে। হাজার ইচ্ছে আর আকুলতা থাকা স্বত্তেও তারা পানিতে নামতে পারবেনা। শুধুমাত্র অল্পবয়েসী কিছু ছেলে মেয়ে পানিতে নেমে আনন্দ করছিল। একজন কে দেখলাম বীচে’র বালিতে গর্ত করে শুয়ে আছে... সে কি হুমায়ুন আহমেদের বই পড়েছিল?

বালি থেরাপি ...




সানসেট ...

চমৎকার একটি সন্ধ্যা কাটিয়ে আবহা’র পথ ধরলাম। সবাই মনে মনে ভাবছিলাম- এখানে আবার আসতে হবে। (শেষ)
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:২০
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

×