somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি সত্যের পক্ষে নাকি ইসলামের পক্ষে কথাটি কি সাংঘর্ষিক

১৬ ই জুন, ২০১৬ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একজন বলল আমি সত্যে ও কল্যাণের পক্ষে আরেকজন বলল আমি ইসলামের পক্ষে- আপনি দু’জনকে কি প্রতিপক্ষ বা একই পক্ষ বলবেন?
আবার মনে করুন একজন বলল যে আমি সত্যে ও কল্যাণের পক্ষে, অপরজন বলল আমি হিন্দুত্ববাদ/খ্রিষ্ট ধর্মের পক্ষে - আপনি দু’জনকে কি প্রতিপক্ষ বা একই পক্ষ বলবেন?
প্রকৃতপক্ষে পৃথীবির ৯৫% মানুষ সত্যে ও কল্যাণের পক্ষে । অর্থাৎ যিনি দাবী করলেন যে তিনি ইসলামের/হিন্দুত্ববাদের/নাস্তিকতার পক্ষে তিনি নিশ্চয়ই সত্যে ও কল্যাণের বিপক্ষে নন।
যদি তাই-ই হয়,তাহলে যিনি দাবী করলেন সত্যের পক্ষে আর যিনি নিজেকে দাবী করলেন যে তিনি ইসলামের/হিন্দুত্ব/নাস্তিকতার পক্ষে- এ দু’জন মুলত প্রতিপক্ষ নন বরং একই পক্ষ ।
এখন লক্ষ্য করুন, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি সত্যে ও কল্যাণের পক্ষে নাকি ইসলামের/হিন্দুত্ব/নাস্তিকতার/--- পক্ষে তাহলে নিম্নের উত্তর থেকে কোন উত্তরটিকে সঠিক উত্তর বলে গ্রহণ করবেন?
ক) সত্যে ও কল্যাণের পক্ষে/ইসলামের/হিন্দু্ত্ববাদ/নাস্তিকতা/---(যে কোন একটির নাম নিবেন)
খ)প্রশ্নটি অর্থহীন
গ)আমি অমুকটির (যে কোন একটি পক্ষ) পক্ষে । আর আমার পক্ষই সত্যে ও কল্যানের কথা বলে ।
ঘ)আমি প্রথমত: সত্যে ও কল্যাণের পক্ষে আর দ্বিতীয়ত অমুকটি যেহেতু সত্যে ও কল্যাণের পথে চলার প্রধান মাধ্যম/মূর্ত প্রতীক/একমাত্র উপায় তাই আমি অমুকটিরও পক্ষে।
পৃথিবীর ৯৫% মানুষই প্রকৃতপক্ষে সত্যে ও কল্যাণের পক্ষে । তাহলে এত বিভক্তি কেন?প্রায় সবাই তো এ অর্থে একই পক্ষে, নয় কি?এর মুল কারন আলাদা আলোচনার বিষয় ।
তবে সবাই যদি তার নিজের পক্ষের সমালোচনাকারীকে ইতিবাচকভাবে গ্রহণ করে,ভিন্নমতকে শ্রদ্ধা করে এবং পারস্পরিক জ্ঞান আলোচনা ও সুন্দর পরিবেশে বিতর্কের মাধ্যমে শেয়ার করে তাহলে তা আমাদের বসুন্ধরাকে এক অপার সুখের নিবাস করতে সহায়তা করবে ।
(আমি ’ঘ’ এর পক্ষে, আপনি কোন পক্ষে?)
যিনি ‘ঘ’ এর পক্ষে তিনি যে ধর্মের বা মতবাদের পক্ষেই বর্তমানে থাকুক না কেন,যদি তিনি সকল প্রতিপক্ষের কথা শুনতে মানসিকভাবে প্রস্তুত থাকবেন এবং যখন তার কোন আইডিয়া ভূল প্রমানিত হবে সাথে সাথে গোড়ামি না করে সত্যে ও সঠিক আইডিয়ার প্রতি আত্মসমর্পন করবেন-এটাই স্বাভাবিক।


সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ রাত ১:০৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×