somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার , রাষ্ট্র ও আমাদের নাগরিক নিরাপত্তা !

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতি সাম্প্রতি বাংলাদেশে ঘটনা বা অঘটনার অন্যতম হলো ডঃ অভিজিৎ রায় হত্যা । দীর্ঘদিন যাবৎ একটি মহল তথা একটি গোষ্টী ডঃ অভিজিৎ রায়কে হত্যার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে হত্যার জন্য চেষ্টা করে আসছিল যা নাকি প্রকাশ্য ই । বিভিন্ন ব্লগ সহ ফেইসবুকে এক-এক সময় একেক ভবে ডঃ অভিজিৎ রায়কে হত্যার জন্য ঐ চক্রটি অত্যন্ত তৎপর ছিল । পরবর্তীতে ঐ অপশক্তি তাদের লক্ষে পৌছতে সক্ষম হয়েছে । ঐ অপশক্তি বিভিন্ন ভবে তাদের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য একেক সময় একেক ভবে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে আঘাত করে আসছে মুক্ত চিন্তা তথা মুক্ত বিবেকের মানুষদের । কিন্তু প্রসাশনিক দুর্বলতা তথা প্রসাশনের গাফলতির করনে আমাদের এই এলাকাতেই ঐ অপশক্তি তাদের পরিকল্পনা বাস্তবায়নে সর্থক হচ্ছে । বিশেষত আমি বলবো আমাদের বাংলাদেশের কথা স্বাধীনতার পর থেকেই ঐ অপশক্তির কাছে বার বার হার মানতে হচ্ছে মুক্ত চিন্তার মানুষ গুলিকে । যেমন ধরাযাক কবি দউদ হায়দারের কথা সামান্য একটি 'কালো সূর্যের কালো জ্যোৎসায় কালো বন্যায়' নামে কবিতা লেখার অপরাধে ১৯৭৪-এর ২২ মে একটি সদ্য স্বাধীন দেশ থেকে চিরতরে বিতারিত হতে হয়েছে । কার স্বার্থে কিসের জন্য তৎকালীন জাতির জনকের সরকার কবি দউদ হায়দারকে বাংলাদেশ থেকে বিতারিত করেছেন তা আজো আমার বোধগম্য নয় । যদি কবি দউদ হায়দার কোন অপরাধ করেই থাকেন তার জন্য দেশে রাখেই তার বিচার করা সম্ভব ছিল । ঠিক একই দশ হয়েছে প্রখ্যাত নারীবাদি লেখিকা তসলিমা নাসরীনের বেলা ও তার কোন ব্যতিক্রম হয় নি । তারা আজো চাতকপাখির মত মাতৃভূমিতে জেরার প্রতীক্ষায় কিন্তু রাষ্ট্রযন্ত্রের অত্যাচারে তাদের প্রতীক্ষা আদৌ সমাপ্তি হবে কিনা সেটাই বড় প্রশ্ন । মৌলবাদের অপশক্তির কাছে রাষ্ট্রযন্ত্র ও আজ বিকল । কবি শামসুর রহমান , ডঃহুমায়ুন আজাদ রা ও মৌলবাদের অপশক্তির হাত থেকে রক্ষা পায়নি । ব্লগার রাজীব হায়দারকে জীবন দিতে হয়েছে দানবের হাতে যার সর্বশেষ শিকার ডঃ অভিজিৎ রায় । দীর্ঘ একমাস পাড় হয়ে গেলেও সরকার ডঃ অভিজিৎ রায়ের হত্যার মূল হোতাদের গ্রেফতার ও সত্যিকার রহস্য বের করতের পুরাপুরি ব্যর্থ হয়েছে যেমনটি আমরা দেখেছি স্বনামখ্যাত সাংবাদিক, ব্লগার সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির হত্যার ব্যপারে । দীর্ঘদিন যাবৎ যেখনে একটি উগ্র মৌলবাদি গোষ্টি ডঃ অভিজিৎ রায়কে হত্যার হুমকি দিয়ে আসছিল সেখনে দেশে আসার পর কিভাবে সরকার নিরাপত্তাহীন ভবে ছেড়ে দিল খ্যাত নামা এই লেখক কে ।আর কিভেবে বা পুলিশ বেষ্টনীর মাত্র কয়েক গজের মধ্যে খুন হতে হলো ডঃ অভিজিৎ রায় কে । যেখনে পেট্রলবোমা বা ককটেল ফাটিয়ে পালানোর সময় পুলিশের গুলিতের খুন হন সেই দুস্কৃতিকারিরা অথচ টিএসসির মত স্পর্শকাতর এলাকাতে দেশের অন্যতম আয়োজন বইমেলা চলাকালীন সময় প্রকাশ্যে এক জন খ্যাতনামা লেখক কে খুন করে পালিয়ে গেল খুনিরা সেটা কি করে সম্ভব ? ডঃ অভিজিৎ রায়ের খুনিদের বিচার হবে এটা জাতি অবশ্যই প্রত্যাশ করে জাতির দাবি ও এটা যে প্রতিটা নাগরিকের জীবনের নিরাপত্তা দিবে সরকার । তার পর ও আজ আমাদের বড় প্রশ্ন আদৌ কি আমরা বাংলাদেশের সরকার ও রাষ্ট্রের কাছে নিরাপদ ?

সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×