somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাশের মিছিলে সুশাসনের সংলাপ !

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একের পর এক লাশের মিছিল শুধু দীর্ঘ ই হচ্ছে । হামলায় চলতি বছর খুন হয়েছেন চারজন ব্লগার ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে মৃত্যুর মিছিলে নাম লেখিয়েছে ৫ জন ব্লগার । মুক্ত চিন্তার ব্লগারদের পর এবার দূর্বৃত্তের চাপা কেড়ে নিল মুক্তচিন্তার প্রকাশকের জীবন । হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরো তিন জন । এখন প্রশ্ন হচ্ছে আর কত তাজা প্রাণকে নাম লেখাতে হবে এই লাশের মিছিলে ? কেন ই বা দীর্ঘ হচ্ছে এই লাশের মিছিল ? ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ব্লগার রাজীব হাদারকে হত্যার মধ্যদিয়ে যে শব যাত্রার শুরু তা কেন বন্ধ করতে ব্যর্থ হলে আমাদের সরকার ও আইন-শৃংখলা রক্ষা বাহিনী ? তার একটি উত্তর ই বার বার খুজে পাই সরকারের উদাশীনতা ও বিচারহীনতা ই এর জন্য মূল দায়ী । ৩১ অক্টেবর ২০১৫ ধর্মীয় উগ্রবাদীদের এক হালায় নিজ কার্যালয়ে খুন হন প্রকাশনা সংস্থা ‘জাগৃতি’র স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন অপর হামলায় ভীষন ভাবর আহত হন প্রকাশনা সংস্থা ‘শুদ্ধস্বর’ র স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও ব্লগার তারেক রহিম, রনদীপম বসু । টুটুল ও দীপন তাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এ বছরের শুরুতে খুন হওয়া ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের অভিজিৎ রায়ের বই প্রকাশ করেছেন। কয়েকদিন আগেই আশঙ্কা করেছিলাম, খুনিরা সম্ভবত প্রস্তুতি নিতে শুরু করেছে আবার কারো উপর হামলা আসন্ন ৷ সেই শঙ্কা সত্যি হলো অথচ আমাদের সরকার ও আইন-শৃংখলা রক্ষা বাহিনী কেউ এগিয়ে আসলো না ৷গণমাধ্যমে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ‘আনসারুল্লাহ বাংলা টিমের' ই-মেল দেখে সেই শঙ্কা হয়েছি ৷ গণমাধ্যমে সেই সংবাদ প্রকাশের পরও পুলিশ প্রশাসন যে সতর্ক হয়নি, সেটা বোঝা গেল এ ঘটনার মধ্য দিয়ে ই । নিহত ফয়সাল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বাবা পুত্রের লাশের সামনে দাঁড়িয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেছিলেন যে " তিনি পুত্র হত্যার বিচার চান না। তিনি বলেছেন, 'উভয় পক্ষের শুভ বুদ্ধির উদয় হোক। এটুকুই আমার কামনা। জেল-ফাঁসি দিয়ে কী হবে? " এ নিয় আজ রাজনীতি উত্তপ্ত আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ বলেই ফেললেন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক খুনিদের রাজনৈতিক ‘মতাদর্শে’ বিশ্বাসী বলে মন্তব্য করেছেন । হানিফ সাহেব হয়তো অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের ধ্যন ধারনার কাছে পৌছতে পারেন নি হানিফ সাহেব রাজনৈতিক নেতা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যতটুকু বলার ততো টুকু ই বলেছে । আমার ধরনা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার একজন পিতা হিসেবে, একজন শিক্ষক ও প্রগতিশীল নাগরিক হিসেবে তিনি বুঝাতে চেয়েছেন জেলা বা ফাঁসি দিয়ে হয়তো তার ছেলের খুনিদের বিচারের আওতায় আনা যবে কিন্তু কখনো ই এ ধরনের খুন বন্ধ করা যাবে না যতক্ষন না আমাদের ভিতরে মানবতাবোধের জন্ম না হবে যতক্ষন না আমাদের ভিতর শুভ বুদ্ধির জন্ম না হবে ততক্ষন এধরনের খুন কোন ভাবেই বন্ধ করা সম্ভব না । অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যারের এ মন্তব্য যে আমাডের জাতির জন্য এক নতুন পথের সূচনা করলো । যদিও আমদের শাষক গোষ্ঠি হয়তো তার এ মন্তব্য থেকে আদৌ কোন শিক্ষা গ্রহন করবে না । প্রথা গত ভাবে আমাদের বর্তমান সরকারে কর্তাব্যাক্তিরা ও এ হামলার দায় ও চাপাতে চাচ্ছেন বিরোধী রাজনৈতিকদের কাধে । সরকারে কর্তাব্যাক্তিরা হয়তো কখনোই ভাবেন না যে বিরোধী রাজনৈতিকদের কাধে দোষ চাপানোর প্রবনতা ই আসল খুনিদের রক্ষার পথ সুগম করে নতুন খুনের উৎসাহ যুগিয়েছে ! তাই প্রত্যশা প্রগতিশীল শক্তিকে এক হতে হবে এই অশুভ শক্তির মাথা কেটে দিতে !
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×