somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ ক্ষত মুছাটা একান্ত জরুরী !

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আমাদের রাজনৈতিক নেতা মন্ত্রী বা আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্তা ব্যাক্তিদের মত তা এক বাক্যে বলতে চাইনা । অতি সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অঘটন ই জানান দিচ্ছে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্হা । রাজধানীর জনাকীর্ণ শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজ অফিসে প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও একই সময় লালমাটিয়ায় নিজ অফিসে হামলার শিকার অন্য আহমেদুর রশীদ টুটুল, লেখক তারেক রহিম ও ব্লগার রণদীপম বসু । যে হামলা ও হত্যা এখনো সারা বিশ্বের সংবাদ মাধ্যমে খবর হয়ে আসছে । আর এর ই রেশ না কাটতে গত ৪ নভেম্বর ২০১৫ সাভারের বড়পাড়ায় দূর্বৃত্তের হামলায় খুন হন শিল্প পুলিশ সদস্য মুকুল সেই সাথে আহত হন আরো চার শিল্প পুলিশ সদস্য । এর আগে ২১ অক্টোবর, ২০১৫ ঠিক একই কায়দায় খুন হয় রাজধানীর গাবতলীতে দারুসসালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা । যদিও সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্তাব্যক্তিরা বার বার ই বলে আসছে এগুলি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু অবস্হার দৃষ্টিতে মনে হচ্ছে এগুলির কোনটাই বিচ্ছিন্ন ঘটনা নয় । এসব ঘটনা সুদূরপ্রসারী পরিকল্পনার ই একটি অংশ । এ যাবত ঘটে যাওয়া প্রায় প্রত্যেক টি ঘটনার প্রক্ষেপট বিশ্লেষন করলে দেখা যায় ঘটনা ঘটিয়েই দূর্বৃত্তরা তাদেরর মত করে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে । এর পর পর ই আমরা দেখছি যে কিছু উগ্রবাদি ইসলামি জঙ্গিগোষ্ঠি এ হামলার দায় শিকার করে নিচ্ছে যদিও সম্প্রতিক এসব ঘটনার জন্য আমাদের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাবাহীনি এগুলিকে ইসলামি জঙ্গিগোষ্ঠির কাজ হিসেবে মেনে নিতে নারাজ । ঘটনা যারাই করুক আমাদের আইন শৃঙ্খলা রক্ষাবাহীনি আসল অপরাধীদের খুজে বের করবে এটা কিন্ত আমাদের সাধারন মানুষের প্রত্যাশা । গভীর আঁধারের সীমাহীন রহস্যময়তায় ডুবে আছে আজ সমগ্র জাতি বাতাশে ভাসছে রকমের গুজব আর আতঙ্ক। প্রতি টি ঘটনার পর ই সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাবাহীনি নড়েচড়ে বসে শুরু হয় কর্তাব্যক্তিদের দৌড়ঝাপ কিন্তু অপরাধীদের ছায়া পর্যন্ত বের করতে পারছে না তারা । আসল অপরাধীদের চিহ্নিত করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমাহীন ব্যর্থতাই আপরাধীদের বর্তমান ধরাবাহিক হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে। কোন ভাবেই রহস্যের জাল থেকে বের হতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী ।সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উম্মোচনে অক্ষমতার ঘোষণা থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারীর ধারাবাহিক ব্যর্থতার পর্ব শুরু হয়েছে । আর সেই ব্যর্থতাকে কাজে লাগিয়ে খুনিরা একের পর এক তাদের নিজ টার্গেট পূরন করে নিরাপদে আশ্রয় স্হলে পৌছতে সক্ষম হচ্ছে । আর এর পরে ই আমাদের সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তা ব্যক্তিদের কাছ থেকে শুনা যায় নানান আশার বানী ‘ঘটনার ক্লু মিলেছে, শনাক্ত হয়েছে খুনি কিংবা খুনিদের ঘিরে আছে গোয়েন্দা জাল’ ইত্যাদি ইত্যাদি কিছুদিন না যেতেই যে কপাল সে মাথা আবার ঘটছে নতুন কোন আলোচিত হত্যাকান্ড শুরু হয় নাটকের নতুন পর্ব । দুই বিদেশি হত্যাকাণ্ডের পর দেশে কোনও ‘জঙ্গি নাই, জঙ্গি নাই’ বলে সরকারে মন্ত্রী নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্তা ব্যক্তিরা যে কথা বলে আসছিলেন দীপন হত্যার পর তারাই আবার বলছেন যে এটা জঙ্গি সংগঠন আনসারউল্লা বাংলা টিমের ই কাজ হতে পারে আমরা ও তাই দেখলাম মুহুর্তের আনসার আল ইসলাম নামের জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করে নিলো । সাভারের পুলিশ হত্যার দায় ও এড়িয়ে যা নি জঙ্গিরা আই এস নাকি এঘটনা ঘটিয়েছে ।আবার আওয়ামী লীগের মুখপাত্র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেছেন, " বিএনপির একটি খণ্ডিত অংশ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে "।এসব হত্যাকান্ডের সাথে যারা ই জড়িত থাকুক না কেন তা সুষ্ঠ তদন্তের মাধ্যমে ই খুজে বের করা সরকার ও সরকারের দায়িত্বশীল প্রত্যেকটি সংস্থার উচিত জননিরাপত্তা নিশ্চিতকল্পে আরো কঠোর ও কার্যকর পদক্ষেপ নেয়া।প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করে ঘাতক ও তাদের গডফাদারদের চিহ্নিত করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা নেয়া ।তা হলে আমাদের সাধারন মানুষের মনে আইন শৃঙ্খলারক্ষায় দায়িত্বশীল সংস্থা কিংবা বাহিনীগুলোর সক্ষমতা নিয়ে যে প্রশ্ন উঠেছে ষে ক্ষতের বিস্তৃতি কিছুটা হলে ও লোপ পাবে ।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×