somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই দানব রুখতে হবে!

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন জানি বার বার মনে হচ্ছে পাকি আর তালেবান পেতাত্মা আমাদের ঐতিহ্যের উপর আমাদের সংস্কৃতির উপর দানব হিসেবে ভর করে আছে । সেই পেতাত্মা ই ধ্বংস করে দিতে চাচ্ছে আমাদের সংস্কৃতিকে আমাদের ঐতিহ্যকে। ব্রাহ্মণবাড়িয়ার সম্প্রতি বিভৎস্য বর্বর ঘটনা মনের ভিতর লুকিয়ে থাকা সে ই আতংক কে আরো অনেকাংশে ই রাড়িয়ে দিয়েছে । ১১ জানুয়ারি ২০১৬ ব্রাহ্মণবাড়িয়া শহড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া তুলকালাম কান্ডে জীবন দিতে হয়েছে মাসুদুর রহমান নামের বিশ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে । মাসুদুর রহমানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ব্রাহ্মণবাড়িয়া শহড়ে যে তান্ডব আমরা দেখেছি তা শুধু আমাদের কে মর্মাহত ই করেনি স্তম্ভিত ও করেছে । মাদ্রসার ছাত্রদের কথিত বিক্ষোভের নামে সমগ্র ব্রাহ্মণবাড়িয়া শহর যেন পরিনত হয়েছে এক ধ্বংস নগরীতে । বর্বোরোচিত এই হামলার মূল লক্ষ্যই ছিল আমাদের সংস্কৃতি । সেই লক্ষ পূরনেই ওরা হামলা চালায় শহড়ের প্রাণকেন্দ্রে উপমহাদেশের প্রখাত সংগীত সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন ও জাদুঘরে সেই সাথে হামলা চালায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে থাকা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ও। আগুনে পুড়ইয়ে দেয়া হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন ও জাদুঘরে থাকা ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত সমস্ত সামগ্রী । ধ্বংস করে দেয়া হয় আমাদের সংস্কৃতির অনেক অমূল্য সম্পদ । জীবন ও সংস্কৃতির মূল্য হয়তো কোন কিছুর বিনীময় ই তুলনা বা মূল্যায়ন করা যায় না মাসুদুর রহমানের মৃত্যু ও এর বাহিরে নয় । তবে আমাদের বাঙ্গালীদের জীবন দিয়ে সংস্কৃতি রক্ষার ও উদাহরন রয়েছে । বায়ান্নতে জীবন দিয়ে ই আমাদের সূর্যসন্তানের মায়ের ভাষার মর্যাদা রক্ষা করেছিল । ব্রাহ্মণবাড়িয়ার এ ঘটনা আজ নতুন করে মনে করিয়ে দেয় ভারতের সেই উগ্র ধর্মীয় মৌলবাদীদের কথা যারা অযোধ্যা রাম মন্দির নির্মানের জন্য ধ্বংস করে দিয়েছিল পাঁচ শত বছরের পুরোনো ঐতিহ্য বাবরি মসজিদকে । মনে করিয়ে দেয় আফগানস্হানের অসভ্য তালেবানদের কথা যারা ধর্মের নাম করে ধ্বংস করে দিয়েছে দেড় হাজার বছরের পুরোনো ঐতিহ্য বামিয়ানের সেই বিখ্যাত বুদ্ধমূর্তি । আমরা বাঙ্গালীরা কখনো ই কোন অসুরের কাছে মাথা নত করি নি তার পর ও বার বার নানা আজুহাতে ধর্মান্ধ মৌলবাদের অসুর এসে আক্রমন চালায় আমাদের ঐতিহ্যের উপর আমাদের সংস্কৃতির উপর । মাসুদুর রহমানের বিগত জীবন যেমন আর ফিরে আসে না এমন ই ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের তার স্মৃতিবিজড়িত স্মৃতিচিহ্নগুলো ও আর কখনো ই ফিরে আসবে না।সভ্যতার এ যুগে ব্রাহ্মণবাড়িয়ার মত এমন নরকীয় অমানবিক ঘটনা কখনো ই আমাদের দেশে ঘটুক সুস্হ্য জাতি হিসেবে এটা আমাদের আর কাম্য নয় ।

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

লিখেছেন শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮


বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে - যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় কিংবা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনৈতিক কৌশল দ্বারা প্রভাবিত না... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×