somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে হ্যাক হতে হলো জোহাকে ও !

২০ শে মার্চ, ২০১৬ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তানভির হাসান জোহা বর্তমান সময়ে আমাদের দেশের একটি অন্যতম আলোচিত নাম । বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা প্রকাশ পাওয়ার পর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ব্যক্তিকে আমরা বিভিন্ন সময় এ নিয়ে যুক্তি নির্ভর কথা বলতে শুনেছি তিনিই তানভির হাসান জোহা দেশের অন্যতম একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা বিভাগের ডিরেক্টর (অপারেশন) হিসেবে কর্মরত ছিলেন যদিও এই প্রকল্পটি গত দুই মাস ধরে স্থগিত আছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিভার্জ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে টাকা সরিয়ে নেওয়ার ঘটনায় তদন্তের কাজে ও নাকি তাকে সম্পৃক্ত করা হয়েছিল এমন কথা ও শোনা গেছে । যদি ও গণমাধ্যমে বিশেষজ্ঞ অভিমত দেওয়া তানভীর হাসান জোহার সংশ্লিষ্টতার কথা নাকচ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তবে এর আগে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে জঙ্গি তৎপরতাসহ সাইবার অপরাধের বড় বড় ঘটনা তদন্তে সহায়ক হিসেবে কাজ করে আসছিলেন জোহা । যাই হউক এখানে মূল কথা যেটা তা হলো গত ১৬ মার্চ মধ্যরাত থেকে নিখোঁজ তানভির হাসান জোহা । তার পরিবারের দাবী অফিস থেকে বেরিয়ে সিএনজি অটোরিকশায় ওঠে কলাবাগানের লেক সার্কাসের বাসার দিকে রওনা হন। অটোরিকশাটি ঢাকা সেনানিবাসের কচুক্ষেতে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কার্যালয়ের কাছে পৌঁছালে দুই-তিনটি গাড়ি এসে গতিরোধ করে তাকে তুলে নিয়ে যায় । স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মন্তব্য তদন্তের স্বার্থে জোহাকে গ্রেপ্তার করা হতে পারে, তবে তিনি নিশ্চিত করে কিছু বলেন নি। নিখোঁজের ব্যপারে জোহার পরিবার থানায় জিডি করতে গেলো ও পুলিশ কর্মকর্তাদের এ থানা ও থানা ঠেলা-ঠেলির কারনে জিডি করা সম্ভব হয় নি তাদের । প্রযুক্তিমনা ও সাইবার অপরাধ স্পেশালিস্ট জোহা চেয়ে ছিলেন জাতির সামনে প্রযুক্তির মাধ্যমে লুট হয়ে যাওয়া আমাদের অর্থের লুটের বাস্তবতা জানাতে । যদিও দীর্ঘ এক মাস এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ও তার আশেপাশের লোকজনেরা লুকোচুরি খেলেছে । ফিলিপাইনের দৈনিক ইনকোয়ারার পত্রিক যদি এ নিয়ে কোন রিপোর্ট না করতো হয়তো আমরা কখনো ই এই চুরির ঘটনা জানত ই পারতাম না কোন না কোন ভাবে ড. আতিউর রহমান গং রা এ ঘটনাকে ধামা চাপা দিয়ে ফেলতেন । জোহার দাবী ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি নিয়ে প্রকৃত তথ্য সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করায় একটি মহল তার ওপর ছিল ক্ষুব্ধ । তারা নানা ষড়যন্ত্র মাধ্যমে তদন্ত সহায়তা থেকে ও নাকি তাকে সরিয়ে দিতে চাইছেল। কারণ তিনি অনেক বিষয়েই প্রশ্ন তুলছিলেন বিশেষ করে রাকেশ আস্তানার ব্যাপারে । জোহার সঙ্গে প্রথম থেকেই তথ্য ও উপাত্ত নিয়ে অমিল হয় বাংলাদেশ ব্যাংকের আইটি কনসালটেন্ট রাকেশ আস্থানার সঙ্গে । এমন কি জোহার অনেক প্রশ্নের উত্তর ও দিতে পারেননি রাকেশ আস্থানা। স্বাভাবিক ভাবে আমাদের ও প্রশ্ন যে আমাদের বাঘা বাঘা আইটি বিশেষজ্ঞরা দুনিয়ার খ্যাতনামা কোম্পানিতে কাজ করে যাচ্ছে সেখানে রাকেশ আস্তানার মত বিশ্বব্যাংকের সাবেক একজন তথ্য কর্মকর্তাকে প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কে নিয়োগ দিল ? কেন ই বা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক নিরাপত্তার সবকিছু তুলে দেয়া হলো একজন বিদেশি তথ্য কর্মকর্তার হাতে ? আমি জোহাকে ব্যক্তিগতভাবে চিনিনা টেলিভিশনে তার মতামত শুনেছি তবে এটা সত্য যে জোহা নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার পরিজন নানা উৎকন্ঠার মধ্যদিয়ে কাল জাপন করছে । বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি নিয়ে প্রকৃত তথ্য সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করা তথা সত্য বলার কারনে জোহার মত একজন মেধবী যুবক গায়েব হয়ে যাবে ! যারা চুরি করলো তারা নিরাপদে দিন জাপন করছে শিক্ষক হিসেবে পুরস্কৃিত হচ্ছে আর যে চোরকে ধরার জন্য সাহায্য করলো তিনি নাকি গুম হয়ে গেললেন ! এ কেমন আজব কথা ! না এটা কোন ভাবেই মানা যায় না । তাই সরকারে কাছে দাবী যত দ্রুত সম্ভব জোহাকে পরিবারের কাছে ফিরিয়ে দিন।আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথার সূত্রে বলছি জোহাকে নয়, দেশের শত্রু রাঘব বোয়ালদের আইনের আওতায় আনুন যারা বাংলাদেশ ব্যাংক থেকে শুধু টাকা ই চুরি করে নি চুরি করেছে ষোল কোটি মানুষের স্বপ্ন ।

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ রাত ১:২৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

×