somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই আত্মহত্যার দায় কার ?

০১ লা মে, ২০১৭ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি আইন ও ব্যবস্হাপনা বিভাগের উদ্বোধন ও নবীন বরন অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান বিচারপতি এস কে সিনহা বিনা দ্বিধায় বলে দিয়েছেন দেশে এখনো পূর্ন আইনের শাসন প্রতিষ্ঠা পায়নি । আমাদের বর্তমান প্রধান বিচারপতি মহোদয়ের সৎ সাহস ভবিষ্যতের জন্য আমাদের যেমন অনুপ্রেরনা খোরাক হচ্ছে অন্য দিকে তেমনি চিন্তিত ও করছে ।অনুপ্রেরনা ও চিন্তার কারনটা সংক্ষেপেই বলে ফেলি । ভবিষ্যতের হয়তো আরো যারা প্রধান বিচারপতির আসনে বসবেন তারা হয়তো চেষ্টা করবেন শ্রী এস কে সিনহার কথা গুলিকে আনুসরন করে দেশে পুরোপুরি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যা যা করনীয় তার যথাযথ পদক্ষেপ নিবেন । অন্য দিকে মাননীয় প্রধান বিচারপতি বিভিন্ন সময়ের বিভিন্ন মন্তব্যে আমাদের বর্তমান সরকারের কর্তাব্যক্তিরা কিছুটা হলে ও নাখোশ । সেই দিক থেকে হয়তো সরকার পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিশেষ কিছু দিকের প্রতি নজর রাখবেন যাতে করে পরবর্তীতে এমন অবস্হায় সরকারের কর্তাব্যক্তিদের না পরতে হয় ।মাননীয় প্রধানবিচারপতিকে টানতে হলো সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে ঘটে যাওয়া এক ঘটনার কারনে । ঘটনার ধরন যদিও অতি পুরোনো কিন্তু বার বার আমাদের কে ঐ পুরোনে বিষয় নিয়েই আলাপ করতে হয় প্রতিবাদে মুখরোতি হতে হয়।গাজীপুরের শ্রীপুরে কর্ণপুর ছিটপাড়া এলাকার হযরত আলী সরকার সহজ সরল ভাবেই জীবন যাপন করে আসছিলেন স্ত্রী হালিমা বেগম কে নিয়ে নিঃসন্তান এই দম্পতি পিতৃত্ব ও মাতৃত্বের সাধ পুরন করেছিল আট বছর আগে দত্তক আনা মেয়ে আয়েশা । অবশেষে এই মেয়ে আয়েশারকে নিয়ে ই জীবন দিতে হলো বাবা হযরত আলীকে ।

হযরত ছিলেন অশিক্ষিত দিনমজুর আর স্ত্রী হালিমা বেগম বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করেই জীবন চালাতেন একটু ভাল থাকার আশায় গরু পালতেন । সমাজের মানুষ নামক কিছু পশুর তাদের ঐ ভাল থাকা আকাংখা সহ্য করতে পারে নি। হযরতের পালের গরুটিকে চুরি করে মাংস ভাগবাটোয়ার করে নেয় ফারুক , আফসু , কুদ্দুকেরা সেখান থেকে কিছুটা ভাগ পান তথাকথিত জনপ্রতিনিধি নামের স্হানীয় ইউপি সদস্য আবুল হোসেন ও ।হযরত আলীর স্ত্রী হালিমা বেগম অশিক্ষিত হলেও কিন্তু ভুল করেন নি তিনি স্হানীয় জনপ্রতিনিধি সহ পুলিশ প্রশাসন কে বিষয় টি জানিয়াছেন । কিন্তু আমাদের করিত কর্মা পুলিশের কানে হালিমার আর্তনাথ পৌছায় নি । কারন হালিমারা গরীব তারা পকেট ভর্তি টাকা দিয়ে আমাদের করিত কর্মা পুলিশকে যে খুশিকরতে ব্যর্থ ।তাই পুলিশকে জানিয়ে লাভ হয়নি হালিমার আর স্হানীয় জনপ্রতিনিধি তিনি তো আগের মাংসের ভাগ পেয়ে খুশি । তার পর ও জনপ্রতিনিধি বলে কথা ,ইউপি সদস্য আবুল হোসেন আপসরফা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে লোক দেখানো দায়িত্ব ও নিয়েছিলেন। চোরেরা ষাঁড়ের মূল্য দিয়ে দিবে বলে আবুল হোসেন আশ্বস্ত করেন হালিমা ও হযরত কে । কিন্তু ঐ আপসরফা যে ছিল শুধুই লোক দেখানো । যখন ই ফারুক , আফসু , কুদ্দুক, আবুল হোসেনেরা জানতে পারলো হালিমা থানায় যেয়ে পুলিশের সাহায্য চাইছেন তখন ই তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠেন । মানুষ রুপী ঐ জানোয়ারের যৌন নির্যাতনের চেষ্টা চালায় হযরত-হালিমার পালিত কন্যা হেরাপটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী আয়েশার উপর । আয়েশা প্রায়ই বাবা মায়ের কাছে অভিযোগ করত স্থানীয় বাসিন্দা ফারুক হোসেনের নামে ফারুক তাকে জোর করে সাইকেলে ওঠাত জঙ্গলের দিকে নিয়ে যেতে চাইত । বেশ কয়েকবার একই অভিযোগ করায় হযরত আলী গিয়েছিলেন ফারুক হোসেনের বাবা ফজলু মিয়ার কাছে। কোনো প্রতিকার তিনি পাননি। অনেকটা নিরুপায় হয়েই পরে তিনি স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন ব্যাপারীর কাছে । তিনিও বিচার করেননি। পাগল বলে তাড়িয়ে দিয়েছিলেন হযরতকে।
হযরত ইতোমধ্যে জেনে গিয়েছিলেন আজকের সমাজে টাকা ই এক ও অদ্বিতীয় ঈশ্বর মানুষ আর মানবতার কোন ই মূল্য নাই তাই জোর যার, মুল্লুক তার। তিনি এদুনিয়ার সমাজপতিদের কাছে এমন কি আইন রক্ষাকারী কারো কাছেই বিচার পাবেন না । এই সমাজ এই রাষ্ট্র তার প্রানের চেয়ে প্রিয় কান্যা আয়েশাকে ও নিরাপত্তা দিতে পারবেন তখন ই হযরত প্রাণ প্রিয় কন্যা আয়েশকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দেয়।

আজ শুধু এক হযরত বা আয়েশাকেই বিচারের জন্য জীবন দিতে হয় হাজারো হয়রত আয়েশা সাগর রুনি তনু বা রমেল জীবন দিতে হয় বিচারের জন্য বা বিনা বিচারে । হালিমার শূন্য ঘর আজ খা খা করছে । পাগল প্রায় হালিমা আজ মাটিতে গড়াগড়ি খেয়ে বিলাপ করছেন প্রলাপ বকছেন । হলিমা জানেন আগে ও তিনি গরু ও শিশু কণ্যার ইজ্জতের বিচার পান নি এখনো স্বামী-কন্যা আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার ও পাবেন না । তাই তো হালিমা আজ প্রলাপ করে বলছেন আল্লাহর দুনিয়ায় বিচার না পেয়ে তার স্বামী-কন্যা আল্লাহর কাছে গেছে বিচার চাইতে।আজ আমরা নিজেদের যে সভ্যসমাজের বাসিন্দা বলে দাবি করছি সেই দাবির দিক থেকেই বলছি আমরা চাইনা আমাদের সমাজে আর কোন হযরত- আয়েশকে বিচারের জন্য জীবন দিতে হয় কোন হালিমাকে ই যেন ইহকালে বিচার না পেয়ে পরকালের বিচারের আশায় থাকতে হয় ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৭ রাত ১০:৫৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×