somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় মন্ত্রী রক্ত দেয়া টা কি খুব জরুরী ?

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের রাজনৈতিক কর্তাব্যক্তিরা প্রায়ই কাজের অর্থাৎ প্রয়োজনের চেয়ে কথা বেশি বলে সমালোচনার ঝড় তুলেন । কখনো এ ধরনের অপ্রয়োজনীয় কথা তাদেরকে দেশের সাধারন মানুষের কাছে চাটুকারে পরিনত করে তা তারা হয়তো ভাবেন না । সম্প্রতি নতুন দায়িত্ব পাওয়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনে রক্ত দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন ।মন্ত্রীমহোদয় অবশ্য এই ও বলেছেন বিমানকে লাভজনক করা খুব কঠিন কাজ না ।স্বাভাবিক ভাবেই প্রশ্ন যে কাজটি খুব কঠিন নয় বলে মন্ত্রীমহোদয় বললেন তিনি কেন সেই সাধারন কাজের জন্য রক্ত পর্যন্ত দিতে চইলেন ? মাননীয় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মহোদয়কে বলেতে চাই কোন প্রতিষ্ঠানকে লাভজনক করে তুলতে হলে প্রথমেই প্রয়োজন সততা সেই সাথে প্রয়োজন হয় দক্ষ ব্যবস্থাপনার এই দুয়ের উপস্হিতিতেই যে কোন প্রতিষ্ঠান অবশ্য লাভবান হবে বলে বিশ্বাস রক্ত দিয়ে বা জীবন উৎসর্গ করে কোন প্রতিষ্ঠানকে লাভবান করা আদৌ সম্ভব নয় । বাংলাদেশ বিমান আমাদের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। অথচ মাত্রাধিক লোকবলের ভার, সিবিএর নামে বাড়াবাড়ি, দক্ষ ব্যবস্থাপনা ও কর্মীর অভাব, অভ্যন্তরীণ লুটপাট ও অনিয়ম প্রতিষ্ঠানটিকে ডুবিয়েছে। আজ আমাদের দেশের মানুষ আমাদের জাতীয় পতাকাবাহী উড়োজাহাজের যাত্রী হতে মোটেও আনন্দবোধ করেন না । বিমানের সকালের ফ্লাইট সন্ধ্যায় ও যাত্রাকরবে কি না তা নিয়েও অনেক সময় সন্দেহ থেকে যায় । খোঁজলে টিকেট মিলে না কিন্তু বিমানের প্রতিটি ফ্লাইট ই যাত্রা করে অর্ধেক আসন খালি নিয়ে । আমাদের বিমানের যে যাত্রীসেবা তা না হয় নাই বা বললাম । বিমানের কেবিনক্রুরা প্রত্যেক যাত্রীকেই মনে করেন সবাই যেন তাদের অধিন্ত চাকর-বাকর । আমাদের মধ্যপ্রচ্যের রুটে যে সকল ফ্লাইট গুলি বিমান পরিচলানা করে ঐ সকল ফ্লাইটের কেবিনক্রুরা যাত্রীদের যে সেবা ও ব্যবহার উপহার দেন তা কখনো ই কারো কাম্য নয় । সেই কারনে আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিক ভাই-বোনের এখন আর না পরলে বিমানের যাত্রী হতে চান না । মাননীয় মন্ত্রী বাংলাদেশ বিমান ও বিমানবন্দরের সমস্যা বোঝার জন্য পাহাড়সম উচ্চতার তথ্য-জ্ঞানের প্রয়োজন হয় না। বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদের উপর নজর রাখলেই ওসব আপনার জানা হয়ে যাবে। বিমানের সময়সূচি নির্ভুল রাখার জন্য কোন বিশেষজ্ঞ প্রয়োজন আছে বলে মনে হয় না । শুধু মাত্র খ্যাতনামা বিমান সংস্হ্যা গুলি কীভাবে সময়সূচি রক্ষা করে আকাশে উড়ছে আর মাটিতে নামছে তা দেখে এসে কাজ করলেই আমাদের বিমান ও সময়সূচি রক্ষা করতে পারবে। মাননীয় মন্ত্রী অকারণে অখ্যাত-অজ্ঞাত কোম্পানি থেকে উড়োজাহাজ লিজ এনে রাষ্ট্রীয় কোষাগারের অর্থের ক্ষতি ই বিমানে লোকসানের অন্যতম একটি কারন নয় কি ? বিমানের কর্মীরা ফ্রি টিকেটে দেশ বিদেশ ঘুরে তাতে ও কি বিমানের কম লোকসান ?

মাননীয় মন্ত্রী একটি আন্তর্জাতিক বিমানবন্দর যেভাবে নিষ্কলুষ, শৃঙ্খলপূর্ণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কথা আমাদের কোন একটি আন্তর্জাতিক বিমান বন্দর কি তেমন টি ? অভ্যন্তরীণ বিমান বন্দরের কথা না হয় বাদই দিলাম ।মশা-মাছি ও ইঁদুর-বিড়াল পদচারনায় মুখরিত আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর গুলি । ঘন্টার পর ঘন্টা অপেক্ষের পর লাগেজ হাতে মিললেও লাগেজ কাটা মালামাল চুরি হওয়া বা লাগেজ গায়েব হয়ে যাওয়া আমাদের বিমান বন্দর গুলিতে নতুন কিছুই নয় । বিমান বন্দরের কর্মীদের হাতে যাত্রী হয়রানি বা অপদস্ত তো নিত্যদিনের ঘটনা ।আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর গুলি চোরাকারবারীদের নিরাপদ রুট আর বিমানকে তারা ব্যবহার করছে অবৈধপন্যের পরিবহনে । আমাদের পর্যটননগরী কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরের কাজ আজো ঝুলে আছে অথচ পর্যটন শিল্পবিকাশের প্রথম শর্তই হচ্ছে একটি ভালমানের বিমান বন্দর । মাননীয় মন্ত্রী একাত্তরের মহান মুক্তি যুদ্ধে আমাদের রক্তদেয়ার প্রয়োজন ছিল নব্বইয়ে স্বৈরাচার পতনে আমাদের রক্তদেয়ার প্রয়োজন ছিল ভবিষ্যতে ও আমাদের দেশমাতৃকার অস্তিত্ব ও আমদের গনতন্ত্র রক্ষার প্রয়োজনে আবার ও আমরা সবাই রক্তদিতে প্রস্তুত । তবে বিমানের মত একটি জাতীয় প্রতিষ্ঠানকে লাভবান করতে আপনার রক্তদেয়ার কোন প্রয়োজন আছে বলে আমি তথা দেশবাসি কেউই মনে করেন না । বিমানকে লাভবান করতে আপনার সততা ও কর্মদক্ষতাই যথেষ্ট বলে আমরা মনেকরি ।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×