তোমাদের গল্প বলি শোনো!
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক দুই তিন, তোমাদের আমি মনে মনে গুনে দেখি প্রত্যেক বার যখন তোমরা আমার সামনে এসে বসো- আমি ভুলে তোমাদের যেতে পারিনা তাই বার বার পরখ করতে চাই আমার দৃষ্টির কোনও দ্বিত্বতা এসে গেলো কি না! আমার ভালোবাসারা মরে যায়নি, যদিও কোনও এক দুর্বিসহ বিভৎস আত্মাকে আমি নিবেদন করেছিলাম আমার পবিত্রতা; সে শুধু আমায় চিনিয়ে গেছে কিভাবে হৃদয় মুচড়ে প্রেমহীন করতে হয়- আমি বিশ্বাস হারিয়ে ছিলাম সবচেয়ে বাস্তব সত্ত্বার উপরে; সে পাপের যে প্রায়শ্চিত্ত একটাই- ভালোবাসা: তোমাদের তাই আমি গুনি এক দুই তিন। তোমাদের জন্যে আমার হাজার হাজার উপদেশ আছে জমা, তোমাদের জীবন আমি উপদেশের ভারে নিশ্চল করে দিতে পারি- তাহলে আমার ভালোবাসা রাখার জায়গা থাকবে না কোথাও, তোমাদের নিশ্বাস নিতে কষ্ট হবে খুব- সেই অসহ্য সময় যেন না আসে কখনো! তাই আমি তোমাদের ভালোবাসা যেনো আরও শক্তিশালী হয় তাই চাই। তোমরা দেখবে যে ভালোবাসা সস্তায় পাওয়া যায় তারা শুধু মোড়কেই রঙিন সুন্দর। তোমরা দেখবে সংযমীরাই সুখ পায় বেশি। তোমরা দেখবে, বিশ্বাসের মূল্য বিশ্বাসই অন্য কোনও কিছু নয়।
তাই উপদেশ নয়, তোমাদের কিছু গল্প বলি শোনো!
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন