somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকার ‘ইরাক যুদ্ধ’ শেষ

৩১ শে আগস্ট, ২০১০ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে তথাকথিত ‘ইরাক যুদ্ধ’ শেষ করল আমেরিকা। প্রধানমন্ত্রী মালিকির মতে, ইরাক এখন থেকে স্বাধীন। ইরাকের নিরাপত্তা দেশের সেনারাই নিশ্চিত করবে। দেশটির সেনাবাহিনীও সেই চেষ্টাই শুরু করেছে। মঙ্গলবার রাজধানী বাগদাদে রাস্তায় টহলরত এক ইরাকি সেনা তাদের সহায়তার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানায়, বিলি করে লিফলেট। কিন্তু ইরাকিরা কি নিরাপত্তা নিয়ে এ সেনাদের ওপর ভরসা রাখতে পারছে...?


পর্যবেক্ষক
সাত বছর পাঁচ মাস ১১ দিন পর ইরাক যুদ্ধের প্রতীকী সমাপ্তি টেনেছে আমেরিকা। ২০০৩ সালের ২০ মার্চ শুরু করা কথিত এ যুদ্ধ মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা গ্রহণের সময় যুদ্ধ শেষের এ দিন-তারিখ ঘোষণা করেছিলেন। যুদ্ধ সমাপ্তিকে স্বাগত জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। এক ভাষণে তিনি ‘ইরাক আজ থেকে স্বাধীন’ উল্লেখ করেছেন। এদিকে মিশন শেষ উপলক্ষে অঘোষিত সফরে ইরাকে অবস্থান করছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া আমেরিকার ওভাল অফিস থেকে আমেরিকার জনগণের উদ্দেশে ইরাক যুদ্ধ নিয়ে ভাষণ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
‘ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র রয়েছে’ ্অজুহাতে ইরাকে আগ্রাসন শুরু করেছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। আমেরিকার সঙ্গে যোগ দেয় বৃটেন। ‘অপারেশন ইরাকি ফ্রিডম’ নামে এ আগ্রাসনের কিছুদিন পর প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পরাজয় এবং পরে তাকে ফাঁসিতে ঝুলালেও ইরাক যুদ্ধ শেষ হয়নি। সাড়ে সাত বছরের এ যুদ্ধে দেশটিতে মারা গেছে এক লাখ ছয় হাজার ৩৪৮ জন বেসামরিক ইরাকি (মিডিয়ায় প্রকাশিত তথ্য থেকে ওয়েবসাইট আইক্যাজুয়ালিটিসের হিসাব)। তবে প্রকৃত সংখ্যা এর কয়েকগুণ হবে। কারণ হাজার হাজার ইরাকির কোনো হদিস নেই। অন্যদিকে দখলদার আমেরিকান সেনা মারা গেছে চার হাজার ৪০০ জনের মতো।
যুদ্ধ শেষের প্রক্রিয়া হিসেবে সপ্তাহ দুই আগে ইরাক থেকে যুদ্ধসেনাদের প্রত্যাহার করে আমেরিকা। তবে এখনো দেশটিতে ৫০ হাজারের মতো সেনা অবস্থান করছে। তাদের কাজ হবে ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ ও সমর্থন দেয়া। প্রসঙ্গত, ২০০৭ সালে ইরাকে এক লাখ ৭০ হাজার আমেরিকান সেনা অবস্থান করছিল।
ইরাক যুদ্ধ শেষ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আমেরিকান জনগণের উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ওবামা। এর আগে ইরাক থেকে সদ্য ফিরে আসা সেনাদের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি টেক্সাসের সেনাঘাঁটিতে যান।
এদিকে আজ বুধবার ইরাকে আমেরিকার ‘কমান্ড এবং মিশন বদল’ অনুষ্ঠানে যোগ দিতে বাগদাদে অবস্থান করছেন আমেরিকার প্রশাসনের পক্ষ থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। অপারেশন ইরাকি ফ্রিডম থেকে নাম বদলে করবেন ‘অপারেশন নিউ ডন’। এরই মধ্যে তিনি বাগদাদে ইরাকিদের আশ্বস্ত করেছেন, ‘তারা (ইরাকিরা) ভালোর দিকে যাচ্ছে।’
কিন্তু কতটুকু ভালোর (!) দিকে যাচ্ছে তা অনুধাবন করতে পারছে ইরাকিরা। কারণ গত মাসের মাঝামাঝি ইরাকের ১০টি শহরে একযোগে গাড়িবোমা হামলার ঘটনায় ৬৩ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হয়। ওই যুগপৎ হামলার লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী। এতে ইরাকিদের প্রশ্ন- যারা নিজেদের নিরাপত্তা দিতেই ব্যর্থ তারা কিভাবে দেশের জনগণের নিরাপত্তা দেবে। এছাড়া ৭ মার্চ দেশটির নির্বাচন হলেও এখন পর্যন্ত কোনো সরকার গঠিত হয়নি। নেতৃত্বহীন ইরাকের এমন পরিস্থিতিতে ‘আমেরিকান সেনাদের ২০২০ সালের আগে ইরাক ছাড়া করা উচিত নয়’ বলে মন্তব্য করেন ইরাকের উচ্চপদস্থ এক সেনা কর্মকর্তা। তিনি বলেন, ইরাকিদের অজানা যুদ্ধের ময়দানে রেখে চলে গেল আমেরিকা। এ নিয়ে সাদ্দাম হোসেন সরকারের ভাইস প্রেসিডেন্ট তারিক আজিজের মন্তব্যও যথার্থ। তিনি বলেছেন, ইরাককে হায়নার মুখে ফেলে সটকে পড়ল আমেরিকা।
তবে ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বলেছেন, আমেরিকা সরাসরি যুদ্ধ সমাপ্তি ঘোষণা করায় আজ ইরাক স্বাধীন। এক টেলিভিশন ভাষণে তিনি ইরাকি জনগণের উদ্দেশে বলেন, ইরাক আজ স্বাধীন ও স্বার্বভৌম দেশ। তিনি বলেন, এখন থেকে আমাদের নিরাপত্তা বাহিনী দেশের ভেতরের এবং বাইরের সব ধরনের হুমকি মোকাবেলা করবে, দেশের নিরাপত্তা নিশ্চিত করবে।



৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×