somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদেরও একজন মাহাথির ছিলেন... জিয়া তার নাম

৩০ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জিয়ার প্রকৃত খুনি এরশাদ। জিয়া কোন 'ব্যর্থ সেনা অভ্যুত্থানে' নিহত হয়নি। জিয়াকে গভীর ষড়যন্ত্র করে খুন করিয়েছিলেন জেনারেল এরশাদ। তারপর সিনেমার গডফাদারদের মতো খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িতদেরও খুন করান তিনি। ধূর্ত এরশাদ জিয়া হত্যার মাস্টার প্ল্যান যে তার- সে কথা ধামাচাপা দিতে যা যা করার সব করেছিলেন। এই খুনি এতোই ধূর্ত যে আপাত 'অসহায়' জিয়া পরিবারকে রাষ্ট্রীয় বাড়ি-গাড়ী-নিরাপত্তা-ভরণ-পোষণ দিয়ে দুর্বল করে চোখে ধুলো মেখে চুপ করিয়ে দিয়েছিল।

জিয়াসহ আরও বীর মুক্তিযোদ্ধা অফিসারকে খুন করে এরশাদ তার ক্ষমতার লালসা-ই শুধু পূরণ করেনি, জিয়া দেশকে যে উন্নতি-সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছিলেন তা থেকে বিচ্যুত করে ফেলে। জনগণের শান্তি আগত সময়ের জন্য বিলীন করে দেয়।

অথচ ঘটনাক্রমে এরশাদকে আজ আমরা শুধু হাসির পাত্র বানিয়েছি- ঘৃণার পাত্র না বানিয়ে।

বঙ্গবন্ধু যদি আরও অনেকদিন বেঁচে থাকতেন তবে কী হতো জানি না, তবে জিয়া যদি আর মাত্র দশ বছর বেঁচে থাকতেন তাকেই আমরা সবাই ডাকতাম বাংলাদেশের মাহাথির মোহাম্মদ বলে। আমার যে প্রায় আফসোস করি একজন মাহাথির মোহাম্মদের জন্য, মাহাথির মোহাম্মদ কিন্তু একজন আমাদের ছিলেন। হয়ত মাহাথিরকে দিয়ে জিয়াকে নয়, জিয়াকে দিয়ে আমরা মাহাথিরকে তুলনা করতাম।

হ্যাঁ, জিয়া ক্যান্টনমেন্টের লোক ছিলেন; কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না। জিয়া জনগণের লোক হতে পেরেছিলেন সেটাই আমার কাছে বিবেচ্য বিষয়।

জিয়া কোন 'বিপ্লবী' তাহেরকে ফাঁসিতে ঝোলায়নি; আজ যে তাহের ঠাকুরকে কেউ কেউ হিরো বানাচ্ছে- স্রেফ জিয়াকে খুনি বানানোর জন্য- সেই তাহেরের হাতে লেগে ছিল বিপ্লবের নামে খালেদ মোশারফসহ অনেক বীর মুক্তিযোদ্ধা খুনের রক্তের দাগ।

আমি বঙ্গবন্ধুকে যেমন ভালবাসি তেমনি জিয়াকেও শ্রদ্ধা করি, মূল্যায়ন করি। কিন্তু তাদের মাঝে সস্তা তুলনা করি না। আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো বাংলাদেশকে ভালবেসে থাকেন আপনারও তাই করা উচিত। ভুলে যান তাদের নিয়ে খালেদা কি বলেছে, হাসিনা কি বলেছে, তারেক কি বলছে, জয় কি বলছে, পোষা বুদ্ধিজীবীরা কি বলছেন। এরা সবাই আত্মস্বার্থে biased judgement-এ ব্যস্ত। আপনার-আমার তেমন কোন স্বার্থ নেই। আমরা তাঁদের ফাঁদে পা দিব না। কেন দিব?

১৫ আগস্ট, ১৯৭৫ আমরা বাংলাদেশের স্থপতিকে হারিয়েছি আর ৩০ মে, ১৯৮১ হারিয়েছি আধুনিক বাংলাদেশের রূপকার। যে সরকারই ক্ষমতায় থাকুক বাংলাদেশে ১৫ আগস্ট ও ৩০ মে দুদিনই রাষ্ট্রীয় শোক দিবস পালন করা উচিত। কিন্তু প্রশ্ন হলো, আমাদের শাসকগোষ্ঠী কি পারবে এতোটা উদার হতে?

আমরা যদি শাসকগোষ্ঠীর উদার হওয়া নিয়ে প্রশ্ন তুলতে পারি, নিশ্চয় আমরা পারব অনন্ত নিজেদের পুরাতন ধ্যান-ধারণাগুলো উদার করতে।

_______
☛ আমার চোখে বঙ্গবন্ধু: চারটি কঠিন প্রশ্নের উত্তর
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×