বাংলাদেশের প্রথম বাংলা দৈনিক পত্রিকা
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে ১৮৯৮ সালের প্রথম দিকে চট্টগ্রাম থেকে প্রকাশিত হয় 'জ্যোতি'। চট্টগ্রামের রাউজানের কোয়েপাড়ার নলিনীকান্ত সেনের উদ্যোগে ও সম্পাদনায়, কবি নবীনচন্দ্র সেনের সহযোগিতায় জ্যোতি প্রকাশিত হয়। ১৯০১ সালে সম্পাদক নলিনীকান্ত সেনের মৃত্যুর পর চট্টগ্রামের পটিয়ার সুচক্রদন্ডীর কালী শংকর চক্রবর্তী সাপ্তাহিক জ্যোতির সম্পাদক নিযুক্ত হন।
সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে সাফল্যের পর ১৯২১ সালের ৫ আগস্ট জ্যোতি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয়। এটিই ছিল চট্টগ্রামের তথা বর্তমান বাংলাদেশ ভূখণ্ডের প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র। দৈনিক জ্যোতির সম্পাদক ছিলেন চট্টগ্রাম জেলা কংগ্রেস সভাপতি মহিমচন্দ্র দাশ। প্রকাশক চট্টগ্রাম জেলা কংগ্রেস। পৃষ্ঠা সংখ্যা ছিল চার। দাম ছিল এক পয়সা।
সরাসরি ব্রিটিশবিরোধী অবস্থানের কারণে ইংরেজ শাসকদের রোষানলে পড়ে ১৯২৯ সালে দৈনিক জ্যোতি বন্ধ হয়ে যায়। কিন্তু বাংলাদেশের প্রথম বাংলা দৈনিক পত্রিকা হিসেবে ইতিহাসে চির জ্যোতির্ময় হয়ে থাকবে মহিমচন্দ্র দাশ সম্পাদিত দৈনিক জ্যোতি।
উল্লেখ্য, আবদুল করিম সাহিত্য বিশারদ কর্তৃক সংগ্রহীত দৈনিক জ্যোতির দুষ্প্রাপ্য সংখ্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির দুষ্প্রাপ্য বিভাগে সংরক্ষিত রয়েছে।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন