সেদিনের আলোয় রাঙ্গা ভোরে একটি মেঘ না অন্য কিছু এসে বলেছিল, তুমি কি জান আজ কি হতে চলেছে ? মাথা নেড়ে তিনি বললেন না... ঘুম ভেঙ্গে গেল তার। ঢক ঢক করে পানি খেলেন তিনি, আযানের সুমধুর শব্দ ছড়িয়ে পড়ছে ততক্ষনে,নামাজ এর জন্য বের হলেন তিনি...অদ্ভুত এক বাতাস খেলা করছিল চারদিকে,পরিচিত একটা ছায়া যেন... তিনি চলে এসেছেন মসজিদ এ, নামাজ শেষ করলেন,দু হাত তুলে দোঁয়া করলেন কি দোঁয়া করলেন বোঝা গেলনা ...শুধু ঠোঁট টা নড়ছিল।
এই লোক টি কে ছোট ছেলেপেলেরা কেও তেমন দেখতে পারেনা...কেমন যেন ! খেলাধুলা একদম পছন্দ করেনা... এই মফস্বল শহরে কবে এসেছে তাও জানেনা অনেকেই, কখনো তার মুখে নাকি কেও হাসি দেখেনি !! এই দুনিয়াতে নাকি তার কেও নেই, একটি ছেলে নাকি ছিল কিন্ত কেও কোনদিন দেখেনি আসলেই ছিল কিনা কে জানে...? ভিটেবাড়ির পাশেই ছোট্র একটা বাগানে বসে সময় কাটায়, গাছেদের সাথেই কথা বলে যেন!
সেদিন শহরে বেশ হইচই, নতুন স্টেডিয়াম এর কাজ় শেষ,খুব তারাতারি জাতীয় দলের খেলা হবে এই শহরে। সবাই আনন্দিত, কিন্তু অই বুড়ো কেমন যেন ঝিম মেরে আছে, আজ তার ছেলেটির কথা খুব মনে পড়ছে। আহা ! কি মায়া ছিল তার চোখে ঢাকার ক্লাব এ আর পেশাদার লীগ দলে নামকরা খেলোয়াড় ছিল তার " বাবু ", বেঁচে থাকলে আজ হয়ত জাতীয় দলে দেখা যেত বাবুকে... কিন্তু একটি অপ্রত্যাশিত আঘাত কেড়ে নিল তার বাবুর প্রান !! অথচ তিনি কখনো ভাবেন নি এমন ! কোন পিতাই ভাবেন না তার কাধে উঠবে তার সন্তানের লাশ! কারন এর চেয়ে ভারী আর ওজন ত এই দুনিয়াতে আর কিছু নেই!
সাকিব আর তামিম বলে আজ মুখে ফেনা তোলার লোকের অভাব নেই। মাঞ্জারুল ইসলাম রানা নামে আমাদের একজন ক্রিকেটার ছিল, এই দেশের জন্য খেলত, আমাদের নিয়ে যেত জয়ের বন্দরে, আজ আর নেই, তার বাবার খোজ কি নেন আজ কেও ?? কেমন করে বয়ে চলছে তার মায়ের চোখের বিরামহীন জল ???
[email protected]
ক্রিকেটার ও বুড়ো লোকটি.... ( অতি ক্ষুদ্র, ছোট গল্প )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।