somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা: উদীয়মান এক কবির জন্য

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদীয়মান এক কবির জন্য
মোঃ মামুনুর রশিদ
(বিষয়বস্তুঃ কবি ও সাহিতিক শারমিন আক্‌তারের শৈশোব-কৈশোরকাল)

উদীয়মান এক কবির জন্য
হৃদয় নিংড়ানো শুভ কামনা
ভালবাসা এবং
সেই সাথে একরাশ সমবেদনা ।

একটি সূর্যের উদয়ন হয়
বর্ণিল রংয়ের ফাঁক দিয়ে ,
একটি ফুল তার রঙিন পাপড়ীর রং ছড়ায়
নয়নাভিরাম কুঁড়ির শাখায় বসে ।
বেঁচে থাকার সমস্ত অয়োজন আনুকূল্য নিয়ে
মাছেরা পানিতে ছুটোছুটি করে,
বাতাসে নির্ভরতার অবলম্বন নিয়ে
শুন্যে ডানা মেলে দেয় পাখিরা ।
শারদীয় সন্ধ্যায় দক্ষীণা সমীরণ সংগম
কিংবা আকাশের পূর্ণ চাঁদের সাথে
মিতালীয় নেশায়
শিউলীরা মেলে ধরে তার
মোহময়ী রূপ ।
রজনীর জিয়ন পরশে
রজনীগন্ধা উগরে দেয়
তার গন্ধ ভালবাসা,
নিশি বান্ধবের উন্মাতাল আহবানে
হাসনাহেনা ঢেলে দেয়
তার প্রেমময় সূধা
মদিরাময় সুবাস ।

এভাবে প্রকৃতির সব সৌন্দর্য্য বুঝি
তার প্রকাশে পায় আনুকুল্য,
পারিপার্শ্বিকতার সবান্ধব সাহচর্যে
সে হয়ে উঠে গতিময় বাড়ন্ত ।
প্রতিবেশের উৎসাহে সে ছড়ায়
রূপ,রস,গন্ধ আর সৌন্দর্য্যের কবিতা ।

কিন্তু আমার সমবেদনার কবি
নিদারুন প্রতিকূলতার সাথে তার
সুগভীর সহবাস ।
আশৈশব গদ্যের খাঁচায় আবদ্ধ থেকে
খরস্রোতা তরঙ্গের বিপরীতে
সাঁতার কেঁটে,
কবিতার পাখিকে
শিকল পরানো তার স্বপ্নসাধ ।
কামারের হাফরের মুখে
গলে যাওয়া এক খন্ড লোহা
অবশেষে একটি হাতিয়ার কিংবা
অন্য কোন নির্মাণ হবার
যেমন স্বপ্ন দেখে ।

নিন্দিত কালি দিয়ে
নন্দিত সৃষ্টির সাধনায়
কাঁচামাল সংগ্রহ করতে হয় তাকে
চারিদিকে ঘিরে থাকা
নিরাশার আঁধার থেকে ।
তথ্য উপাত্ত তাকে নিতে হয়
হতাশা আর না পাওয়ার
আহাজারি থেকে ।
কৈশোরের রঙিন স্বপ্নগুলোর অপূর্ণতা
তার কবিতা লিখার উদ্দীপনা ।
উত্তপ্ত বালুকাতে খই ফোঁটার গতিতে
বেদনার উত্তাপে কবির শব্দরা সৃষ্টি হয় ।
কান্নার গমক কিংবা
বোবা হয়ে যাওয়া কষ্টে
কবি খুঁজে ফেরে কবিতা লিখার আবেগ ।
তাই তো উদীয়মান এ কবির কলমে
প্রেম,রোমাঞ্চ,আবেগ কিংবা
কামনাময় স্বপ্নের বিপরীতে
গুমোট বাঁধা বেদনাগুলো
কালি হয়ে ঝরে ।

আমার সমবেদনার কবি
আমাকে তার কবিতার
একজন নির্দেশক হতে বলে ।
কিন্তু আমার সে যোগ্যতা কোথায়
যে আমি তার কবিতার মাস্টারী করবো ?

বড় জোর আমি তার কবিতার
একজন গুনমুগ্ধ পাঠক হতে পারি,
হতে পারি স্বঘোষিত সমালোচক
এবং যোগ্যতার সবটুকু প্রমাণ দিয়ে
হতে পারি এক অকৃত্তিম ভক্ত ।
ভক্ত তার কবিতার ও তার ।

পরিমিত সৌন্দর্যেযর
উদীয়মান এ কবির কলমের আঁচড়ে
সৃষ্টি হোক আরও বিপুল সমাহার
এ কামনা করি ।
নিকষ কাল আঁধারের বুক চিরে
এক ফালি আলোর পরশে
আলোকিত হোক কবির জীবন ।
হৃদয় থেকে উৎসারিত দরদ নিয়ে
কামনা করি-
উদীয়মান এ কবি যেন
পরিণতির পূর্ণতায় অবগাহন করে ।

কাব্যগ্রন্থঃ প্রেরণা হও হে সুন্দর
পৃষ্ঠাঃ ২০-২৪
প্রকাশকালঃ অমর একুশে বইমেলা-২০০৪
প্রকাশনাঃ সালাহউদ্দিন বইঘর
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×