আমার আমিঃ বাবার পুরোনো সাইকেল ও আমরা
২১ শে জুলাই, ২০১৭ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শারমিন আকতারঃ
আমি আর আমার ছোট ভাই ( আমার তিন ভাইয়ের মধ্যে সে ছোট তাই ছোট ভাই বলে ডাকি আসলে আমার চেয়ে ও প্রায় আড়াই বছরের বড়)একসাথে পড়তাম । আমারা যখন ইনটারমেডিয়েটে কলেজে পড়ি তখন আমরা প্রতিদিন প্রায় ৩.৫-৪ কিলোমিটার রাস্তা হেটে আমাদের গ্রাম থেকে দুরের কলেজে যেতাম; আবার হেটে কলেজ থেকে বাসায় ফিরে আসতাম (গড়ে প্রতিদিন প্রায় ৭-৮ কিলোমিটার হাঁটতাম) ।
আব্বার একটা অনেক দিনের পুরোনো সাইকেল ছিল । সেটা চালিয়ে কলেজে ঠিকই গেছে আমার মেজো ভাই। কিন্তু ছোট ভাই কিছুতেই সেই পুরাতন ভাঙ্গা সাইকেল চালিয়ে কলেজে যাবে না, বন্ধুরা সাইকেল নিয়ে টিটকারি করবে বলে । তার এই টিনএজ বয়সের অতিরিক্ত আত্মসম্মানের জন্য অনেক কষ্ট করতে হতো দুজনকে। ছোট ভাই ছেলে হওয়ায় সম্ভবত ওর গায়ের চামড়া বেশ শক্ত ছিল । প্রতিদিন ৮ কিলোমিটার হেটে ওর তেমন কিছু হত না । কিন্তু দুই বছর প্রতিদিন (শুক্রবার ও ছুটির দিন ছাড়া) ৭-৮ কিলোমিটার পায়ে হাটার কারণে ঠিকই বেশ কষ্ট করতে হয়েছে আমাকে । আমার পায়ের পাতায় কয়েকবার ফোসকা পড়ে গিয়েছিল ।
হাঁটতে হাঁটতে যেই আমার পায়ের পাতায় ফোসকা পড়ে গিয়েছিল, সেই আমি আজ যখন পাঁচ মিনিটের রাস্তা চলার জন্য রিক্সায় উঠি তখন খুব মনে হয় সেই দিনের কথা । হাটার কারণে পায়ে ফোসকা পড়া এই আমি মাত্র কয়েক বছরে এমন পরিবর্তিত হয়ে গেছি কিভাবে ? যে আমি প্রতিদিন ২-২.৫ ঘণ্টা পায়ে হেটে ক্লাস করেছি সেই আমি পাঁচ মিনিট হাঁটতে পারি না !!!!!!
লেখকঃ সম্পাদক, মহীয়সী (
http://www.mohioshi.com ; নারী ও প্যারেন্টিং বিষয়ক নিউজ পোর্টাল)

সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন