somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঔপন্যাসিক জিল্লুর রহমান
চোখের সামনে যেকোন অসঙ্গতি মনের মধ্যে দাগ কাটতো, কিশোর মন প্রতিবাদী হয়ে উঠতো। তার বহিঃপ্রকাশ ঘটতো কবিতা লেখার মধ্য দিয়ে। ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে, নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী কবিতা। তারপর গল্প, উপন্যাস। এ যাবত প্রকাশিত গ্রন্থসংখ্যা-২১ টি।

গডফাদার-৮০

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা পত্রিকার পাতা খুলতেই জামালের মাথায় রক্ত উঠে গেল। সে কখনো ভাবতেও পারেনি কোন সাংবাদিক তার বিরুদ্ধে পত্রিকায় নিউজ করার সাহস পাবে। অথচ তার চোখের সামনে বড় বড় অক্ষরে ভাসছে তাকে নিয়ে লেখা অনুসন্ধানী প্রতিবেদন, ’’মাদকের নেশায় ভাসছে শহর, নেশায় আসক্ত হয়ে পড়েছে যুব সমাজ।’’ সর্বনাশা মাদকের নেশায় শুধুমাত্র শহর নয় উপজেলা শহরসহ গ্রাম-গঞ্জের যুব সমাজও আসক্ত হয়ে পড়ছে। শুধু যুব সমাজ নয় ক্রমে ক্রমে কিশোর-কিশোরী তরুণ-তরুণীরাও আসক্ত হচ্ছে। স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরাও নেশার ছোবল থেকে মুক্ত নয়। শহরের বিভিন্ন মহল্লায় ফেন্সি কুইনরা খালা বা নানী সম্বোধনে মাদকাসক্তদের কাছে পরিচিত। শহরের প্রায় পঞ্চাশটি স্পটে এক ধরণের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় অবাধে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে। মাদক দ্রব্য বহনের কাজে শিশু-কিশোরদের ব্যবহার করা হচ্ছে। দূর-দূরান্ত থেকে মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত হচ্ছে এ্যাম্বুল্যান্স।
এক অনুসন্ধানে দেখা গেছে ক্ষমাতসীন দলের একজন রাজনৈতিক নেতা যার প্রথম অক্ষর ’জ’ তিনি তাঁর নিজস্ব যানবাহন ও কর্মচারীর দ্বারা মাদক ব্যবসা করছেন। পুলিশ প্রশাসনসহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থাকে মাসোহারা দিয়ে অথবা সৎ ও নীতিমান কর্মকর্তাদের অনত্র বদলি করে তিনি তার ব্যবসার পথকে নিষ্কণ্টক করেছেন। ফলে তার ব্যবসার পথে আর কোন কাঁটা নেই। উল্লেখ্য যে, মাত্র কয়েক বছর আগে তিনি সামান্য কয়েক লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেও এখন তিনি কোটিপতি। টাকার জোরে তিনি শহরের সমস্ত সংগঠনের নেতা ও জনসেবার নাম করে লোক চক্ষুর আড়ালে অগণিত অর্থের মালিক হওয়ার জন্য কোমল মতি কিশোর-কিশোরীদের হাতে তুলে দিচ্ছেন ফেন্সিডিল, গাঁজা, হেরোইনের মতো বিষাক্ত মাদক, শুধু তাই নয় এমন কোন কাজ নাই যা তিনি পারেন না। দুর্নীতি, চাঁদাবাজি, ব্যাংক জালিয়াতি, সরকারি অর্থ আত্মসাৎ সবকিছুতেই তিনি যেন সিদ্ধ হস্ত। তার আছে নিজস্ব ক্যাডার বাহিনী তার ইচ্ছার বিরুদ্ধে বা কুকর্মের বিরুদ্ধাচরণ করতে গিয়ে জীবন দিয়েছে তার প্রতিপক্ষ দলের লালিত বাহিনীর প্রধান অথচ তদন্ত কিংবা বিচার আজো হয়নি, বিচার হয়নি হিটলার হত্যাকাণ্ডের। সবকিছুর পিছনে সেই রাজনৈতিক নেতার শক্তিশালী অদৃশ্য হাত রয়েছে। তিনি শহরের এবং দলের একচ্ছত্র ক্ষমতা দখলের পর শহরের একমাত্র গড ফাদারে পরিণত হয়েছেন। অভিজ্ঞ মহল মনে করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে মাদকের হিংস্র ছোবল থেকে যুব সমাজ তথা সমাজের অবক্ষয় ঠেকানো সহজ হবে।
খবরটা পড়ে জামাল হিংস্র বাঘের মতো লাফিয়ে উঠল। একবার ঘড়ির দিকে তাকিয়ে তার চেম্বারের মধ্যে পায়চারী করতে থাকল। তারপর জামাল ড্রয়ার থেকে অন্য একটা মোবাইল সেট বের করে গাল পোড়া সেলিমকে মোবাইল করল।
বস।
সেলিম তুমি কোথায়?
জি বস শহরেই আছি।
জামাল জিজ্ঞেস করল, তুমি কি দৈনিক সাহসী কণ্ঠ পেপারের সাংবাদিককে চেনো?
জি বস।
তুমি কি জানো সে আমার বিরুদ্ধে একটা নিউজ করেছে?
জানি না বস।
যে হাত দিয়ে সে আমার বিরুদ্ধে নিউজ লিখেছে তার সে হাতটা আমি কেটে দিতে চাই। আজ সন্ধ্যার মধ্যে তুমি ঐ হারামজাদাকে খুঁজে বের করে মধুকুঞ্জে নিয়ে এসো, ওর নিউজ লিখার হাতটা কেটে আমি মধুকুঞ্জের টর্চার সেল উদ্বোধন করব, বলে জামাল মোবাইল অফ করল।
রাত আটটার সময় জামাল অফিস থেকে বের হয়ে মোটর সাইকেল নিয়ে মধুকুঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হলো। মধুকুঞ্জের চারিদিকে অন্ধকার আশে-পাশে দরিদ্র মানুষের বসবাস, দু’একটা বাড়িতে বিদ্যুতের বাতি জ্বলছে। গাঢ় অন্ধকার, আমাবস্যার রাত মধুকুঞ্জের বেলকনিতে দাঁড়িয়ে জামাল চারিদিকে একবার তাকাল, অন্ধকার নেমেছে। জামাল বারান্দায় কিছুক্ষণ পায়চারী করল। এভাবে পায়চারী করতে করতে প্রায় দু’ঘণ্টা কেটে গেল। তবুও সেলিম না আসায় জামাল সামনের বারান্দায় এসে দাঁড়াল। আরো কয়েক মিনিট পর দু’টা মোটর সাইকেল এসে দাঁড়াল।
জামাল দোতলা থেকে নীচে নেমে এলো।
মোটর সাইকেলের মাঝখানে বসা একজনের দু’চোখ বাঁধা, জামাল বুঝতে পারল এই সেই সাংবাদিক। জামাল সামনে হাঁটতে হাঁটতে বলল, সেলিম সাংবাদিক সাহেবকে আমার পিছনে পিছনে নিয়ে এসো। সম্মানের সাথে নিয়ে এসো, বুদ্ধিজীবী মানুষ দেশের সম্পদ।
জি বস, বলে সেলিম সাংবাদিক সাহেবকে নিয়ে জামালের পিছনে পিছনে সুড়ঙ্গে চলে গেল। সুড়ঙ্গের ছোট রুমটাতে সেলিম সাংবাদিক সাহেবকে নিয়ে গেল। রুমে আগে থেকেই একটা হাতল চেয়ার রাখা ছিল। সেলিম সাংবাদিক সাহেবকে চোখ বাঁধা অবস্থায় চেয়ারে বসিয়ে চেয়ারের হাতলের সঙ্গে রশি দিয়ে বাঁধল।
জামাল গম্ভীরস্বরে বলল, সেলিম সাংবাদিক সাহেবের চোখ খুলে দাও।
সেলিম সাংবাদিক সাহেবের চোখ খুলে দিল। সাংবাদিক সাহেবের থুতনি উঁচু করে ধরে জামাল বলল, আপনার নাম কি যেন সাংবাদিক সাহেব?
সাংবাদিক সাহেবের সমস্ত শরীর কাঁপতে লাগল, তাঁর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, আব্দুস সালাম।
সালাম সাহেব বলুন তো আপনার নিউজে গড ফাদার নামে যাকে উল্লেখ করেছেন, আপনার সেই অদ্যাক্ষরের ’জ’ লোকটা কে?
সালাম সাহেব কোন কথা বললেন না মাথা নত করে বসে রইলেন।
জামাল প্রচণ্ড গর্জন করে বলল, বল মাগীর বাচ্চা, কথা বল।
জামাল বলল, তোর বাপের সামনে নাম উচ্চারণ করতে ভয় করছে, তাই না? লিখার সময় তো ভয় পাসনি। তোর লিখাটা বেশ অনুসন্ধানী এবং গবেষণামূলক হয়েছে। তাই তোর হাতের লিখা কেমন সুন্দর দেখার আমার ইচ্ছা করছে, বলে জামাল বলল, লিখ, বেটা তোর নামটা লিখ।
সালাম সাহেব পকেট থেকে ছোট্ট একটা প্যাডের পাতা বের করে তাঁর নামটা লিখলেন।
জামাল লেখাটা হাতে নিয়ে বলল, এটা তো ডান হাত দিয়ে লিখলি। এবার বাম হাত দিয়ে লিখ।
সালাম সাহেব বিনয়ের সঙ্গে বললেন, আমি তো বাম হাত দিয়ে লিখতে পারিনা।
জামাল দাঁত কড়মড় করে বলল, সেলিম এই মাগীর বাচ্চার ডান হাতটা কেটে দেয়ালে ঝুলিয়ে রাখ।
সালাম সাহেব চমকে উঠলেন, তাঁর চোখে-মুখে আতঙ্ক এবং কথাবার্তায় জড়তা সৃষ্টি হলো, জামাল ভাই প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দিন।
জামাল সালাম সাহেবের মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, চুপ, মাফ করলাম বলেই তো এবারের মতো জানে মারলাম না, শুধু তোর লেখার হাতটা কেটে নিলাম, একথা কেউ জানলে জানে মেরে ফেলব?
সালাম সাহেবের দু’চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি অসহায়ের মতো ফ্যাল্‌ ফ্যাল্‌ করে জামালের মুখের দিকে তাকিয়ে রইলেন।
জামাল গর্জন করে উঠল, সেলিম, অ্যাকশন কুইক।
সালাম সাহেব কান্নার সুরে বললেন, জামাল ভাই প্লিজ আমাকে এবারে মতো মাফ করে দিন।
ততক্ষণে গালপোড়া সেলিম একটা ধারলো দা বের করে সালাম সাহেবের পাশে গিয়ে দাঁড়িয়েছে।
জামাল গম্ভীর স্বরে বলল, সেলিম।
সেলিমের একজন সঙ্গী সালাম সাহেবের হাত টেনে ধরল, সেলিম দায়ের কোপে সালাম সাহেবের কব্জি কেটে ফেলল।
সালাম সাহেব যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে লাগলেন।
জামাল সালাম সাহেবের হাতের কব্জি নিয়ে উল্লাসে ফেটে পড়ল। তারপর বলল, সাংবাদিক সাহেবের চোখ বেঁধে রাস্তায় ফেলে দিয়ে এসো।
জি বস, বলে সেলিম সালাম সাহেবের চোখ বেঁধে তাঁকে সুড়ঙ্গ থেকে বাইরে নিয়ে গেল।
চলবে...
গডফাদার-০১
প্রিয়ন্তী-০১
দাগ-০১
খুঁজে ফিরি তারে-০১
http://www.writerzillur.com
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×