ক্রয় ও বিক্রয় পৃথিবীর আদি ঘটনা তবে এখানে। অতীতে হত পণ্যের পরিবর্তে পণ্য পরিবর্ত করা হত। কারো খাবার আছে সে পোশাক দিয়ে পরিবর্তন করত। যার যেটা বেশি আছে সেটা তাঁর যেটা কম যেটা আছে তাঁর সাথে পরিবর্তিত হত। এরপরে আসে মুদ্রার প্রচলন, মুদ্রা দিয়ে পরিবর্তিত হতে শুরু করে বাজার। এবং এখন পর্যন্ত সেটাই চলে আসছে। যেটাকে বলা হয় মার্কেট। একবিংশ শতাব্দীতে এসে যেমন বেড়েছে পণ্য, পণ্য হিসেবে প্রতিদিন দুই একটা নতুন পণ্য যোগ হছে। আধুনিক সব পণ্যে মার্কেট ভরপুর।
সব পণ্যের মধ্যে দামি ও ব্যয় বহুল পণ্য মানবের বুদ্ধি। অতীতে এর কদর খুব বেশি না থাকলেও বর্তমান বাজারে এই পণ্যের কদরটা সবার চেয়ে উপরেই। বর্তমান সময়ে দেখবে সমাজের সবচেয়ে উপরের স্তরের লোকজন সকলেই
"বুদ্ধিটাকে পলিব্যাগে পুরে ভাসিয়ে দিয়েছে সমুদ্রের জলে। যেটা ডুবে যাওয়ার কোন সম্ভাবনাই নেই। সব সময় ভাসবে। সমুদ্রের জলে সবায় ডুবে মরলেও তারা ভাসতে থাকে। আজীব ভেসে থাকবে।" তবে হ্যা একদিন সমুদ্রের জল হয়তো শুখিয়ে যাবে। তৈরি হবে উত্তপ্ত মরুভুমি যেখানে তাঁর পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। সেদিন সে হারিয়ে যাবে বালুকণার মধ্যে।"
কথাগুলো বললাম নিজের ক্ষোভ থেকে আমাদের সমাজে শিক্ষিতের হার নেহাত কম নয়। বুদ্ধিজীবীদের সখাও কম নয়। আর ডাক্তার, ইঞ্জিনিয়ার তাঁদের কথা ধরলে যেটা দাড়ায় অনেক বড় সমীকরণে। যেটা দিয়ে একটা দেশ কেন পুরো পৃথিবী বদলে যেতে পারে। তাহলে কি আমরা আমাদের মেধাকে শুধুই বিক্রি করছি? মনে হয় তাই। আবার নাও হতে পারে। পৃথিবীতে গরীব বলে কোন শব্দ নেই বলে মনে হয়। কারণ যাদেরকে গরীব বলা হয় তারা কি সত্যি গরীব? তারা গরীব না তারা অবহেলিত। তাঁদের প্রধান সমস্যা তাঁদের বুদ্ধিটা পচা আবর্জনর মত, আমাদের সেই বুদ্ধির দরকার নেই।
কি করি?, কি করা দরকার আপনি জানেন।
আমরা অনেকেই অনেক কিছু করি কষ্ট করে বুদ্ধির ভাণ্ডার তৈরি করেছি। তাঁর সুফল হিসেবে পাচ্ছি পর্যাপ্ত। কিন্তু তারপরেও একটা কথা আছে যে আপনার এই পর্যায়ে আসতে কোন না কোন ভাবে সেই সব সুবিধা বঞ্ছিত মানুষগুলোর অবদান আছে। তাঁদের এটা বলা যায় অধিকার। আপনি চোখ বুঝে একবার দেখেন আপনি সেখানে আপনার কি মনে হবে তখন? ভাবনাটা আপনার, অনুধাবনটাও আপনার। আবার আমাদের মধ্যে অনেকে আছি দিনে হাজার টাকার নেশা পান করি। যাদের লক্ষাধিক আয় তারা আরও বেশি। কিন্তু ফলাফল হিসেবে শেষ বেলায় দেখি কাছে কিছু নেই। এমনটা মনে হবার আগেই ভাবতে হবে।
ধন্যবাদ সবায় ভাল থাকবে। ভালো কথা বলবেন। ভালো কিছু ভাবনেন তাহলে পরিবর্তন সম্ভব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




