somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরুণ প্রজন্ম এবং আমি ও আমরা.......

০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায়.... ক্লাস এইট থেকেই ব্লগে কিছু লেখা-লেখির ইচ্ছা ছিল। কিন্তু যখনই লিখতে বসতাম, তখনই কেন জানি মাথা পুরা খালি হয়ে যেত। আবার পরে যখন শুধু শুধু বসে থাকতাম তখন আবার রাজ্যের যত কথা সব মাথায় এসে জুটতো।
যাই হোক, সামু যেহেতু একটা ওপেন প্ল্যাটফর্ম তাই এখন মোটামুটি যতটুকু ধ্যান ধারণা মাথাতে আসে ততটুকুই একটু গুছিয়ে লেখার চেষ্টা করি।

সম্প্রতি; টিভিতে, টক-শোতে বা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন মুভমেন্টে; আলোচক বা বক্তাদের কোন বক্তব্য উপস্থাপনে একটা কথা প্রায়শ-ই ব্যবহার করতে শুনি। সেটা হলো “তরুণ প্রজন্মের দাবি” বা “নব/কিশোর প্রজন্মের কথা” ইত্যাদি ইত্যাদি।
এসব উক্তি ব্যবহার করে প্রায়শ-ই তারা, তাদের নিজস্ব ভাবনা-চিন্তাগুলো তরুন প্রজন্মের উপর চাপিয়ে দেন।
আর, এসব চিন্তা-ভাবনাকে কেন্দ্র করে কতিপয় স্বার্থান্বেষী মহল একটা ইস্যু তৈরী করে ফেলে। আবার কখনো কখনো এসব ইস্যু মারাত্মক আকার ধারন করে। শুরু হয় সাম্প্রদায়িকতা, শুরু হয় হানা-হানি।
আর তাছাড়া, এখানে তরুণ প্রজন্মের দোহাই দিলেও, এসবে তরুণ প্রজন্মের কোন উপকার সাধিত হয় না। বরং, এতে স্বার্থান্বেষীদের ষোলকলার; আঠারো কলা-ই পূর্ণ হয়।
আর, যাদের দোহাই দিয়ে এসব ইস্যু সৃষ্টি হয় সেই কিশোর/নব প্রজন্ম আসলে কি ভাবছে, সেটা সবার অগোচরেই থেকে যায়।
My curious mind wants to know that, যে এই সব সূশীল বুদ্ধিজীবিরা “তরুণ প্রজন্ম” বা “কিশোর প্রজন্ম” বলতে আসলে কাদেরকে বোঝাচ্ছেন?
খাতা কলম অনুসারে আমার জন্ম ১০ই ডিসেম্বর ১৯৯৬। এবং, এ হিসাব অনুযায়ী বর্তমানে আমার বয়স ১৮ বছর ৩ মাস ৩০ দিন। তথাপি, আমি বর্তমানে প্রাপ্তবয়স্কদের খাতায় নাম লিখিয়েছি।
এখন, সূশীলদের মতে আমি কোন প্রজন্মের আওতায় পড়ছি?

যদি আমি তরুণ বা নব প্রজন্মের আওতায় পড়ি, তাহলে আমি সে সব সূশীলদের কর্ণকূহরের নিকটে গিয়ে উচ্চঃস্বরে বলতে চাই, “ জনাব, আপনারা যে ভাবে চিন্তা করেন আমি সেভাবে চিন্তা করি না।
আর, নিশ্চয়তার সাথে এটাও বলতে পারি, আমার সমবয়সী ৭৫% ছেলে মেয়েরা আমার মতোই চিন্তা করে। তারা আমার দৃষ্টির ন্যায়-ই সম দৃষ্টিতে বাংলাদেশকে দেখতে চায়।
আমি আমার জীবনের ৮ বছরের দর্শন( মোটামুটি বুঝতে শেখার পর) থেকে এ কথা বলতে পারি।
আপনাদের টক-শোর টেবিলে যেমন কথায় কথায় মতানৈক্যের(Disagreement) সৃষ্টি হয়, আমাদের প্রজন্মের আড্ডার টেবিলে ঠিক তেমনই সর্বক্ষেত্রে মতৈক্য(agreement) দেখতে পাই।
আমরা, ৭৫% ছেলেমেয়েরাই একই সুরে কথা বলি। যদি এতে আপনাদের কোন সন্দেহ থাকে, তবে মিডিয়ার খুটি থেকে বাইরে নেমে এসে আমাদের মাঝে আসুন, আমাদের কথা শুনুন।
এয়ার কন্ডিশন্ড রুমে বসে থেকে থেকে নিজের ভাবনাগুলো আমাদের উপর না চাঁপিয়ে, আমাদের কথাগুলো জনতার ফোকাসে নিয়ে আসুন।”
আশা করি তাতেই তরুণ প্রজন্ম তথা জাতি উপকৃত হবে।

আর উপরের বক্তব্যটি একান্তই আমার নিজস্ব ধ্যাণ-ধারণা হতে লিখেছি। এবং আমি কোন সাম্প্রদায়িক গোষ্ঠিকে আঘাত করার উদ্দেশ্যেও উ্ক্ত কথাগুলি বলিনি। কথাগুলো একজন আঠারো বছরের কিশোরের নিজস্ব অভিমত। আমি কোন দলের পক্ষ নিয়েও কথাগুলো বলছিনা। তাই আশা করি কেউ কথাগুলো ব্যক্তিগত ভাবে নিবেন না।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×