“ভন্ড দুটি মন”
০১ লা জুন, ২০১২ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি মিথ্যুক,
আমিও সত্যবাদী নই।
ধরে নিলাম ফাঁকি ছিল সব,
ভালোবাসি নাই।
জেনে রেখো ভন্ডামিতে,
আমিও এ প্লাস।
যে স্কুলে পড় তুমি,
আমিই নিতাম ক্লাস।
ঠিক আছে সব কাটাকাটি,
বাকিতো নাই কিছু।
তবু রাত্রি হলে স্বপ্নে আমার,
কেনো যে নাও পিছু।
আর কি হবে এত্তো ভেবে,
অনুভূতি চেপে।
এটাতো ঠিক তোমার আমার,
হৃদয় উঠতো কেঁপে।
ভন্ড আমি ভন্ড তুমি,
দুজনেই তো এক।
কি লাভ বলো মন্দ ভালো,
এসব করে চেক।
তারচে এসো পাশেই বসো,
সন্ধ্যেটা তো জোস।
লাভ কি বল জমিয়ে রেখে,
এত্তটা আফসোস।
হাতে আমার হাত টা রাখো,
বাতাসটা কি পাও?
ওটাই আমার ভালোবাসা,
স্পর্শ নিয়ে যাও।
দেখতে তুমি পারবেনা তা,
বুঝবে কেবল ছুঁয়ে।
এটুক দিলাম হৃদয় থেকে,
চাঁদের আলোয় ধুয়ে।
এটুক যেনো বলতে পারি,
মিষ্টি কিছু সময়।
কাটিয়ে ছিলাম তোমার সঙ্গে,
মাতিয়ে ছিলাম আমায়।
বেঁচে থাকার সময় থেকে,
অল্প কিছু ক্ষন।
চলো একটু বাজিয়ে দেখি,
ভন্ড দুটি মন।
হয়তো ওরাও ভালোবাসে,
ভন্ডামিটার পিছে।
জেনে রেখো আধাঁর থাকে,
সব প্রদীপের নিচে।
সেই আধাঁরেই নাহয় তোমায়,
বাসবো আবার ভালো।
আধাঁরে আধাঁর ঘষে আমি,
জ্বালতে জানি আলো।
সেই আলোতে দেখবো তোমায়,
কেমন হবে বলো??
বাদ দাওনা আগের কথা,
আমার সঙ্গে চলো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন