“ফাঁপর”
০২ রা জুন, ২০১২ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সাবানে কাপড় কাঁচা,
সেই সাবানে গোসল।
তুমি একটা কিপটা শালা,
এটাই হলো আসল।
তলে তলে ভাওতাবাজি,
মজার মজার ফাঁপর।
ফুটানিতো ভালোই চলে,
লন্ড্রীর ওই কাপড়।
সব্জী দিয়া খাইলা ভাত,
তার পরেতে ভাব।
দাঁত খিলাও আর মুখে বলো,
দারুণ গরুর চাপ।
আশি টাকার সানগ্লাসটা,
রেবান লিখা আছে।
কেম্নে বুঝাই সবাই জানে,
নিউ মার্কেট কাছে।
গার্লফ্রেন্ড রে দিলা মুলা,
এন.এস.ইউ.(nsu)তে পড়ো।
অষ্ট(aust)কি তোমার খারাপ লাগে,
কেন্ চাপাটা মারো।
চাইনিস সেট হাতে নিয়া,
মামায় পাঠাইছে।
দুবাই থেকে হাতের ঘড়ি,
কাকায় আনাইছে।
লোকাল বাসে ঝুইলা ফোনে,
আমি কারের ভিতর।
কন্ট্রাকটর চাইলো টাকা,
ফাঁস হইলো ফাঁপর।
মোবাইল রে কানে নিয়া,
দুবাইতে কও কথা।
রিং টোন বাজলে তখন,
খাইতা সবার জুতা।
বাপের নাকি টেক্সটাইল মিল,
বিশাল কারবার।
পরে দেখি এক সেলাই মেশিন,
পাড়ার দোকানদার।
সত্যি কথা কইতা শালা,
বাপের থাকতো মান।
সত্যবাদী পোলার বাপে,
পাইতো সম্মান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন