“বৃষ্টি নগর”
০৪ ঠা জুন, ২০১২ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশ তুমি একটু কাঁদো,
শহরটা হোক গাঁও।
ফুটপাত ছুঁয়ে জল থই থই,
মানুষ আছাড় খাও।
মোড়ে মোড়ে নষ্ট গাড়ি,
থাকুক পরে আজ।
ছাতায় ছাতায় নগর মাতায়,
বন্ধ থাকুক কাজ।
মানুষ গুলো ছুটবে কতো,
ধরতে বাসের ডানা।
একটা দিন ক্ষান্ত দে-না,
বৃষ্টি ভিজে যা-না।
যাত্রি ছাউনি থাকুক ফাঁকা,
ঘর গুলো হোক খালি।
রাস্তা ছাদে মেঘের সাথে,
বৃষ্টি নিয়ে খেলি।
আঁচল নেড়ে অচল শহর,
দেখতে আয়না মেয়ে।
ব্যস্ত ছেলে কাজের ফাঁকে,
যা-না একটু গেয়ে।
রিকসা ভালো ঘুরতে চলো,
বলবে কিশোর ছেলে।
বৃষ্টি ছুঁয়ে বাসবে ভালো,
হাতটা হাতে পেলে।
পাড়ার বুড়ো বুড়ির সাথে,
কাশতে কাশতে হাসে।
ওরাও হয়তো সবার মতো,
বৃষ্টি ভালোবাসে।
একটা দিন ভিজুক সবাই,
মান অভিমান ভুলে।
মনে মনে আকাশ ধরুক,
ব্যস্ত থাকুক জলে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন