“সোনাবউ”
০৪ ঠা জুন, ২০১২ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনাবউ তোর লাগি,
কি যে করি বল।
ভালোবেসে তোকে দিবো,
শিউলি ধোয়া জল।
রোজ ভোরে ছুঁয়ে তোরে,
যাই যতো দূরে।
মনটাতো পরে থাকে,
ফেলে আসা ঘরে।
দুপুরের কাজে অন্তরে বাজে,
সোনা বউ টাকি মোর,
একলাই সাজে।
বিকালের রঙ দেখে,
মনে পরে যায়।
বউটার লাগি আজ,
কি যে নিবো হায়।
লাল নীল চুড়ি,
নাকি নিবো শাড়ী।
নাকি ভালো টিপ নেয়া,
বাঙ্গালি নারী।
খুঁজে ফিরে সব,
আর কি কি নিবো।
কাছে টেনে হাতে ধরে,
বউ টাকে দিবো।
ঘরে ফিরে শেষে,
সোনা বউ এসে।
এক ছুটে মোর বুকে,
ফেলবে কি পিষে।
বলি এই নে,
তোর লাগি আনা।
সোনা বউ হেসে কয়,
কিছু লাগবেনা।
শুধু তোকে চাই,
ভালোবাসি তাই।
চিরকাল নিঃশ্বাসে,
তোকে যেনো পাই।
সোনা বউ টার গাল,
দুই হাতে ছুঁয়ে।
চিরকাল আমি রবো,
শুধু তোর হয়ে।
চোখে চোখ রেখে বলি,
খুব নিচু স্বরে।
এইভাবে চিরকাল,
রাখবো রে ধরে।
মোর চোখে দেখ,
আছে যতো মায়া।
ভালোবাসা মেঘ হয়ে,
তোকে দিবে ছায়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন