“আমার মা"
০৫ ই জুন, ২০১২ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তোমার ছেলে মাগো,
চাইনা আমার জন্যে কাঁদো।
চাই আবার আসতে ফিরে,
শুধু আরেকটিবার সাধো।
আমি সকল ছেড়ে দিবো,
মাগো আমার চোখে দেখো।
আমি ভালো হবো মাগো,
শুধু আরেকটিবার ডাকো।
আমার অশান্ত এ মন,
চাই আবার শান্ত হতে।
এই অস্থিরতা ভাল্লাগেনা,
তোমায় কাছে পেতে।
আমার অবাধ্য এই গতি,
কেবল অস্থিরতাই সাথী।
ভেঙ্গে যতই সামনে আগাই,
পাইনা দূরের বাতি।
আমার আকাশ ছোঁয়ার পণ,
এই শিকল পরা পায়।
মগো, তোমায় ছাড়া কেমনে বলো,
আকাশ ছোঁয়া যায়।
আমার উল্টা পথে হাটা,
মাগো তোমার দুহাত ছেড়ে।
আরেকটাবার হাত ধরো মা,
হাটা শিখাও মোরে।
ছোট্ট বেলার মতো,
হাত ছেড়োনা আমার।
সত্যি আজও হইনি বড়ো,
ইচ্ছে বড়ো হবার।
গালটা ধরে মাগো ,
কপালে সেই আদর।
আরেকটাবার জড়াও মাগো,
ভালোবাসার চাঁদর।
শুধু ছোট্ট বেলার মতো,
মাথায় হাত বুলিয়ে যাও।
ছোট্ট বেলার গানটা মাগো,
আরেকটাবার গাও।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন