“মিষ্টি স্মৃতি পিঁপড়া খায়”
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাল্লাগেনা ভালো নাই,
মনের ভিতর পিন পিনায়।
তুই ছাড়া সব কেমন যানি,
বুকটা খালি চিন চিনায়।
স্মৃতি গুলো মিষ্টি এতো,
চেটে পুটে পিঁপড়া খায়।
তুই ছিলি আর আমি ছিলাম,
আকাশ ভরা জ্যোছনায়।
সময় নাকি স্বপ্ন ছিলো,
অদ্ভুত সেই দিন গুলি।
চলনা আবার এক হয়ে যাই,
মান অভিমান মার গুলি।
নতুন কিছু স্বপ্ন বুনা,
মিষ্টি কিছু স্মৃতির ঝাঁক।
এক সাথে চল বাকিটা পথ,
শুধু হাতে হাত টা রাখ।
বয়শ হলে আমরা দুজন,
ভাববো বসে বারান্দায়।
এটা ওটা কত্ত স্মৃতি,
ছোট্ট সুখের জীবনটায়।
নেই আফসোস সব পেয়েছি,
বলতে পারে কয়জনে।
বলবো কেবল তোকে পেলে,
তোর লাগি মন দিন গুনে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন