“ট্যাকা টক্জ”
১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি সাথে আছো,
গোটা দুনিয়া আমার হাতে।
পকেটে নাই টাকা,
কি হয়েছে তাতে।
কিন্তু তুমি নারাজ,
থাকতে হবে টাকা।
KFC তে না খাইলেই,
মুখটা তোমার বাঁকা।
খাইতা আগে আলু ভাজি,
শুকনা রুটি দিয়া।
এখন শুধু ফ্রেন্চ ফ্রাই খাও,
সেভেনাপ কোক নিয়া।
মুরগীর ওই রান টা যখন,
কচমচিয়ে খাও।
আমার টাকা গাছের পাতা,
পাইছো যেনো ফাও।
টিস্যু দিয়া মুখ মুছো আর,
হাসি হাসি গাল।
আমার টাকা গাপুস গুপুস,
অন্তর দেয় ফাল।
কষ্ট করে তাও হাসি দেই,
চলো এবার যাই।
ওমা বলে ডাইনী বুড়ি,
আইস ক্রিম ও তার চাই।
তার পরেতে বাইরে এসে,
যাওয়ার ভাড়াও আমার।
আরো আছে তোমার হাজার,
অভিযোগের পাহাড়।
সিগারেট টা খাচ্ছ কেনো,
এক্ষুনি তা ফেলো।
ওই মেয়ে কে দেখলে কেনো,
এক্ষুনি তা বলো।
কেনো তুমি ফোন ধরোনি,
ফ্লেক্সি দাও নি কেন্?
ওয়েটিং এ পাইলে আমায়,
হাজারটা পেন পেন।
আরো আছে সুযোগ পেলে,
এই শাড়ীটা জোস।
টাকা গুনে দাওনা কিনে,
থাকবেনা আফসোস।
শাহরুখ খান কে দেখতে হবে,
টিকেট তোমার চাই।
নাইলে তোমায় টিকেট দিবে,
পাড়ার বড় ভাই।
বাধ্য আমি সাধ্য ছাড়াই,
তোমায় রাখতে কাছে।
কবে যানি পালাইতে হয়,
বাপের বাড়ি বেচে......।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন