“সুতোয় বাঁধা”
০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটু করে বাসবো ভালো,
আসবো কাছে ধীরে।
দেখবো তোকে চোরা চোখে,
হাজার লোকের ভীড়ে।
জানবেনা কেউ ধরলো কে হাত,
একটু খানি ছোঁয়ায়।
কাছে এসে মিলিয়ে যাবো,
রহস্য থাক ধোঁয়ায়।
কেন জানিনা ভালোই লাগে,
অন্য রকম টান।
লুকিয়ে নিতে পাশে থেকে,
তোরই চুলের ঘ্রাণ।
হঠ্যাৎ হয়তো লোকের ভীড়ে,
ছুঁয়ে দেয়া চুলে।
সরিয়ে নেয়া হাতটা বলে,
লেগে গেছে ভুলে।
খুঁজবি আমায় ভীড়ের ভিতর,
দেখবি মাঝে মাঝে।
দুইটি মানুষ সবার মাঝেও,
একলা জলে ভিজে।
অদ্ভুত এক গোপন সুতো,
পবিত্র এক টান।
তোর ও আমার মাঝে সুতো,
সুতোর আছে প্রান।
সুতো ধরে তোকে ঘিরে,
ছোঁয়া ছুঁয়ি শত।
তুই জানিশ আর আমি জানি,
ভালোবাসি কত।
হাতে দেয়া আলতো ছোঁয়ায়,
বুঝিয়ে দেয়া রোজ।
যাইনি দূরে কাছেই আছি,
রাখছি চোখে খোঁজ।
ঠিক যখনি ডাকবি আবার,
আসবো দেখিস উড়ে।
টের পাবেনা তুই ছাড়া কেউ,
বাসবো ভালো ভীড়ে।
ভালোবাসার হাজার রঙ্গে,
রাঙ্গিয়ে তোকে রোজ।
এটাই ভালো লাগে আমার,
লুকিয়ে নিতে খোঁজ।
তুইও জানিস আমিও জানি,
কেউ একজন আছে।
আশেপাশে কাছেই কোথাও,
হৃদয় কারো নাচে।
আচ্ছা তবে নাচতে থাকুক,
সুতোয় বাঁধা রই।
তোর জন্যে আমি আর,
আমার জন্যে তুই।

সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন