স্বাধীনতা খায় না মাথায় দেয় ভুলে গেসে এ জাতি
হায়!হায়!হায়!
কে নিবে এর দায়?
স্বাধীনতার অর্থ খুঁজবে হাতে নিয়ে ডিকশনারি
স্বাধীনতা লজ্জায় মুখ লুকাবে।
অলিতে গলিতে ট্রেন বাসে লঞ্চে
হকারের চিৎকার ডিকশনারি লাগে ডিকশনারি
এতে খুঁজে পাবেন স্বাধীনতার অর্থ
সচেতন মানুষ হুমড়ি খেয়ে পরবে কিনতে ডিকশনারি
যদি ডিকশনারি থেকে শব্দটি ব্যান হয়ে যায়
ফলে ডিকশনারি ব্যবসায়ীরা যদি দাম বাড়িয়ে দেয়।
যেখানে যাবে সব সময় পকেটে থাকবে ডিকশনারি
মানুষ ডিকশনারি দেখবে
কোথাও দুর্নীতি হচ্ছে এটা কি স্বাধীনতা !
অহরহ ধর্ষণ হচ্ছে এটা কি স্বাধীনতা !
অহরহ খুন হচ্ছে এটা কি স্বাধীনতা !
অহরহ যৌনতা হচ্ছে এটা কি স্বাধীনতা !
স্বাধীন দেশের স্বাধীন জনতার স্বাধীনতার করুণ দশা
স্বাধীনতা খায় না মাথায় দেয়!
মানুষ এই কথাটি একদিন বলবে অসম্ভব কিছু নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





