somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লক্ষণ কিন্তুক ভালানা

০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় নেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন কিনা। তিনি প্রথমে উত্তর দিলেন, জনগণতো ভোটের মাধ্যমেই বিচার করছে। পরে বললেন, লিগ্যাল একশন যা দরকার তা তিনি নিবেন। নেত্রীর উত্তরের দ্বিতীয় অংশটা আশা জাগায়। তবে উত্তরের প্রথম অংশটা শংকিতও করে। প্রথম অংশের মাধ্যমে তিনি কি এটাই বোঝাতে চেয়েছেন যে শুধুমাত্র ভোটের কারণেই তিনি যুদ্ধাপরাধীদের বিচারের কথাটি বলেছিলেন? এরা ভোটে জিতলেই এদের মানুষ হত্যার পাপ কেটে যেত?

আমরা জানি ১৯৯৬ সালে আওয়ামী লীগ পাঁচ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও এদের বিচার করেনি। এর কারণ কিন্তু নেত্রীর উত্তরের প্রথম অংশ। তখন তিনি বা তার দল মনে করেছিলেন যুদ্ধাপরাধীরা ভোটের যুদ্ধে নিশ্চিহ্ন হয়েছে। তারা আর মাথা তুলে দাড়াতে পারবেনা। কিন্তু দেখা গেল তারা ঠিকই পাঁচ বছরের মাথায় মাথা তুলে দাড়ালো, এমনকি মন্ত্রীও হল। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করল।

এবারও যদি নেত্রী মনে করে থাকেন তারা ভোটের মাধ্যমে পরাজিত হয়েছে তবে ঠিকই তারা আগের মতোই ফিরে আসবে। আর যেটা বিবেচনার বিষয় তা হচ্ছে তাদের বিচার হবে মানবতার বিরুদ্ধে অপরাধের কারণে। তারা যদি নির্বাচিত হতো তবেও তাদের বিচার করতে হতো, আমরা বিচারের দাবী জানাতাম। কারণ নির্বাচিত হলে কিংবা মন্ত্রী হলেই পূর্বের অপরাধ ধুয়ে মুছে যাবেনা। কাজেই নেত্রী, তারা পরাজিত হয়েছে এটাতে স্বস্তিবোধ না করে অতি দ্রুত বিচারের ব্যবস্থা করুন। যাতে পরবর্তীতে আর মাথা গজাতে না পরে।

আর, আমরা যারা আমজনতা, যারা যুদ্ধপরাধীদের বিচারের আশায় আওয়ামী লীগকে নির্বাচিত করেছি তাদেরও স্বস্তিতে থাকলে চলবেনা। তাদের বিচার শেষ হলেই রাজপথ ছাড়তে হবে। অন্যথায় ১৯৭১ পরবর্তী সময়ে বা ১৯৯৬-২০০১ সালে তারা যেমন পার পেয়ে গিয়েছিল, এবারও তেমন পার পেয়ে যাবে। অতএব, সাধু সাবধান।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৮
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন ভালো না

লিখেছেন সামিয়া, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৭



চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।

সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

×