আমাকে কাঁদতে দাও...............আমি কাঁদবো,
যেভাবে ঐ পাহাড় কাঁদে............নীরবে, নিভৃতে।
আমাকে সইতে দাও.................আমি সইবো
যতক্ষণ না হৃদয়ে রক্তক্ষরণ থেমে যায়।
যতক্ষণ না বিবেকের দ্বারগুলো উন্মোচিত হয়।
মানবতা যদি ধুলায় লুটায় তবুও...................
গোক্ষুরের দূষিত বিষ নিঃশ্বাস নাগপাশে.........
ভ্রু-কুণ্ঠিত মানবতা!!!
হায়........মানবতা....
কুকুরের চেয়েও অধম তুমি......
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১১ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




