somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোয়াটের সাহসিনী মালালার অবস্থা সন্তোষজনক ; গ্রেপ্তার ৩

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোয়াটের সাহসিনী মালালা ইউসুফজাইয়ের লড়াই অব্যাহত৷ টানা তিন ঘণ্টার অস্ত্রোপচারের পরে লড়াকু মেয়ের শিরদাঁড়া থেকে গুলি বের করার পর এখনও মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছে সাহসিনী মালালা৷ তার আরোগ্য কামনায় ব্যানার আর বড় বড় প্ল্যাকার্ডে ছেয়ে গিয়েছে লাহৌরের মল রোড। মোমের আলোয় একটাই স্লোগান, “মালালা, আমরা সবাই তোমার পাশে আছি।” শুক্রবার মালালার অবস্থা সন্তোষজনক ছিল। তবে আগামী ৩৬ থেকে ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।এদিকে তিন সন্দেহভাজনকে আজ গ্রেপ্তার করা হয়েছে।
যাঁর জন্য এত প্রার্থনা, ১৪ বছরের সেই কিশোরী, মালালা ইউসুফজাই হাসপাতালের শয্যায় এখনও মৃত্যুর সঙ্গে লড়ে চলেছে। বৃহস্পতিবার তাকে বিশেষ বিমানে পেশোয়ারের সেনা হাসপাতাল থেকে রাওয়ালপিন্ডির হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হল। গত দু’দিন ধরে পেশোয়ারের সেনা হাসপাতালের আইসিইউ-এ ভর্তি ছিল সে। বুধবার অস্ত্রোপচার করে গুলি বের করে নেওয়া হলেও এখনই বিপদ কেটে যাওয়ার আশ্বাস দিতে পারছিলেন না চিকিৎসকেরা। তাঁরা বলেন, “এই মুহূর্তে ও কিছুটা ভাল আছে। গত দু’দিন ধরে ভেন্টিলেটরেই রয়েছে মালালা।
গুলিতে মস্তিষ্কের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বেঁচে যাওয়ার ৭০ শতাংশ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি।” আরও সুযোগসুবিধা মিলবে বলেই তাকে রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হল বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।
চিকিৎসার জন্য মালালাকে দুবাইয়ে পাঠানো হতে পারে, এমন একটা কথাও কানাঘুষো শুনতে পাওয়া গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক জানান, এমন কিছু করা হচ্ছে না। মালালাদের এক প্রতিবেশীর কাছ থেকে অবশ্য জানা গিয়েছে, মেডিক্যাল রিপোর্ট বিদেশে পাঠানো হচ্ছে। তিনি বলেন, “ব্রিটেন কিংবা দুবাইয়ে যদি চিকিৎসার আরও বেশি সুযোগসুবিধা পাওয়া যায়, তা হলে সেখানেই নিয়ে যাওয়া হবে মালালাকে। না হলে এখানেই চিকিৎসা হবে।
মঙ্গলবার পুলিশের ছদ্মবেশে স্কুলবাসে উঠে তালিবান জঙ্গিরা মালালার মাথায় আর ঘাড়ে গুলি করে। এ সময় তাঁর আরও দুই বন্ধুও আহত হয়। গত দু’দিন ধরে তাঁদের চিকিৎসা, সুস্থ হওয়া নিয়েই ব্যস্ত ছিল গোটা দেশ। ‘দেশের কী অবস্থা’, ‘এক দল মানুষ চায় না দেশের-দশের-সমাজের উন্নতি হোক’ এমন নানা মন্তব্য ভেসে আসছিল। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে একটা প্রশ্নটাই উঠেছে আসছে। দিনের আলোয় প্রকাশ্যে কী ভাবে এমন একটা ঘটনা ঘটল? এবং তার পর সেনা-পুলিশের নাকের ডগা দিয়ে পালিয়ে গেল লোকগুলো?
রেহমান মালিক অবশ্য দাবি করেছেন, দোষীদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে এর বেশি আর কিছুই বলেননি তিনি।
মালালার তখন ১১। তালিবানের হুমকি উপেক্ষা করে মেয়েদের পড়াশোনার অধিকারের দাবিতে ছোট্ট মেয়েটার লড়াই শুরু হয়েছিল। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান-কি-মুন থেকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, এমন এক মেয়ের জন্য চিন্তিত সকলেই। ওবামা বলেন, “বাচ্চাদের উপরে এ ভাবে হামলা চালান, কাপুরুষের মতো কাজ ছাড়া আর কিছুই না। মালালা আর ওর বন্ধুদের জন্য প্রার্থনা করছি। আর ওদের পরিবারের জন্যও।”
মালালার সমর্থনে মুখ খুলেছেন পপ গায়িকা ম্যাডোনাও। ১৪ বছরের এক বালিকার ওপর এধরনের নৃশংস হানার ঘটনা জানতে পেরে তাঁর চোখের জল বাধা মানেনি বলেও জানিয়েছেন তিনি। মালালাকে উত্সর্গ করে গানও গেয়েছেন ম্যাডোনা।
সমগ্র পাকিস্তান ও বিশ্বজুড়ে নিন্দার ঝড় সত্বেও অনড় তালিবান। মালালাকে মেরে ফেলার চেষ্টা সমর্থন করে এই মৌলবাদী সংগঠন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসলাম ও শরিয়ার বিরুদ্ধে যারা প্রচার করে তাদের শরিয়া অনুসারে মেরে ফেলার হুকুম দেওয়া হবে। এই হুমকি দিয়ে বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে তালিবান বলেছে, পড়াশোনার জন্য মালালাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে যে প্রচার চলছে তা মিথ্যা। ধর্মনিরপেক্ষতা এবং তথাকথিত আধুনিকতার প্রসারে অগ্রনী ভূমিকা নেওয়ার জন্যই মালালাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও সাফাই দিয়েছে তারা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×