somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সুখবর : তিতাসে আরও ৮টি গ্যাস স্তর চিহ্নিত

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্লগে, সংবাদ পত্রে, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় হলমার্ক, পদ্মা সেতু, চুরন্জিত কাহিনী দেখতে দেখতে, পড়তে পড়তে ভাবছিলাম এদেশের প্রতি বোধহয় সৃষ্টিকতা ও নাখোশ।
আজ একটি খবর দেখে খুবই খুশী। একজন ব্রাহ্মণবাড়িয়া বাসী অনেক অনেক গবিত। আশা থাকবে সামুর ব্লগাররা এধরনের সুখবর জানাবে।

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে আরও ৮টি গ্যাস স্তর চিহ্নিত

দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র তিতাসে নতুন আরও ৮টি গ্যাসের স্তর চিহ্নিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি (বাপেক্স)। এছাড়া আগে আবিষ্কৃত ১০টি স্তরে ৭২৬ বিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাসের সন্ধান পেয়েছে রাষ্ট্রায়ত্ত এ কোম্পানি।

পেট্রোবাংলা চেয়ারম্যান ড. হোসেন মনসুর সোমবার বিকেলে পেট্রোসেন্টারে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

তিতাস এলাকার মাটির নিচের প্রথমবারের মতো প্রায় সাড়ে ৭ হাজার মিটার নিচে ত্রিমাত্রিক (থ্রিডি) ভূকম্পন জরিপ চালিয়ে নতুন ক্ষেত্রগুলোর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

হোসেন মনসুর জানান, এখন পর্যন্ত তিতাস গ্যাস ক্ষেত্রের ২৩টি প্রধান স্তরে গ্যাস পাওয়া গেছে। এর মধ্যে ১০টি স্তর থেকে উৎপাদন করা হচ্ছে। ২০০৩ সালে হাইড্রোকার্বন ইউনিটের করা সার্ভেতে এই ১০ স্তরে মোট ৭ হাজার ৩২৫ বিলিয়ন ঘনফুট গ্যাসের ধারণা পাওয়া যায়। বর্তমানে মজুদ বেড়ে ৮ হাজার ৫১ বিলিয়ন ঘনফুট হয়েছে বলে নিশ্চিত হয়েছে বাপেক্সের অনুসন্ধানী দল।

নতুন আবিষ্কৃত স্তরের মধ্যে দুটিতে স্বল্প গভীরতায় ৪৯৪ বিলিয়ন ঘনফুট এবং ছয়টি তুলনামূলক বেশি গভীর স্তরে ১ হাজার ৫৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাস থাকার সম্ভবনা দেখা গেছে। যা ভবিষ্যত প্রজন্মের জন্য মজুদ রেখে দেয়া হচ্ছে জানিয়েছেন হোসেন মনসুর।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মুর্তজা আহমেদ ফারুক বলেন, তিতাস বর্তমানে ৩ থেকে ৩ হাজার ১০০ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করছে। এর প্রায় দ্বিগুণেরও বেশি গভীরতায় গ্যাস জোনগুলো চিহ্নিত হওয়ায় খনিটি দীর্ঘদিন উৎপাদনে থাকবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ গ্যাসফিল্ড সূত্র জানায়, ১৯৬২ সালে আবিষ্কৃত এই গ্যাসক্ষেত্রটি থেকে দেশের প্রায় ২০ ভাগ গ্যাসের যোগান দেয়া হয়। এখন দেশে দৈনিক গ্যাস উত্তোলন হচ্ছে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট। তিতাস ক্ষেত্রটি এককভাবে যোগান দিচ্ছে ৪৫২ মিলিয়ন ঘনফুট।

এদিকে জরিপের ফলাফল বিশ্লেষণ করে নতুন করে আরও ১১টি কূপ খননের প্রস্তাব করা হয়েছে। এগুলো হলো- ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ১৮এ, ২২এ ও একটি গভীর কূপ। সূত্র
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×