কিছু একটা কন। এভাবে আর কত দিন সহ্য করব।।
যাদেরকে লক্ষ করে গুলি চালানো হয় তারা সবাই চোরাকারবারী-ভারতের স্বরাষ্ট্র সচিব আর.কে সিং
দুপুরে আখাউড়া স্থলবন্দরে কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের স্বরাষ্ট্র সচিব আর.কে সিং বলেন-সীমান্তে গুলি বন্ধে আমরা বার বারই বিএসএফকে বলি, কিন্তু বিএসএফ সীমান্তে আক্রান্ত হয় বলেই গুলি চালাই। যাদেরকে লক্ষ করে গুলি চালানো হয় তারা সবাই চোরাকারবারী।
এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব সি.কিউ.এম মোস্তাক আহমেদ সাংবাদিকদের বলেন,স্থলবন্দরের আগরতলা অংশে দু'পক্ষই আলোচনায় বসবে। সেখানে দু'দেশের মাঝে ছিটমহল বিনিময়, নিরাপত্তা,চোরাচালান, সীমান্তে বিএসএফর গুলি বন্ধে পদক্ষেপ নেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পরে দুপুরে যৌথ প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশ্যে স্থলবন্দর ত্যাগ করেন।
বিজিবির একটি সূত্র জানায়, এর আগে ঢাকায় সোমবার থেকে শুরু হওয়া স্বরাষ্ট্র সচিব পর্যায়ে একটি সভায় যোগ দিতে ভারতের স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ২০ সদস্যের একটি দল আকাশ পথে ঢাকায় আসেন।
এদিকে, প্রতিনিধি দলের স্থলবন্দর পরিদর্শনে আশায় নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতীয় ব্যবসায়ীরা সোমবার দিনব্যাপী আমদানি রপ্তানি বন্ধ রাখেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল বলেন, শুধু আজ নয় ভারতীয় ব্যবসায়ীরা কথায় কথায় বন্দর বন্ধ রাখেন। ফলে বাংলাদেশের ব্যবসায়ীদের লোকসান গুনতে হয়। সূত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



