ব্রাহ্মণবাড়িয়া একটি শ্বাশত, সুন্দর, নয়নাভিরাম,শহর। যে শহরের সাথে জড়িত আছে আমাদের আনন্দপূর্ণ শৈশব, কঠিন বর্তমান ও অজানা অনাগত ভবিষ্যৎ ।
আশির দশকের ব্রাহ্মণবাড়িয়া যারা দেখেছেন, তারা বর্তমান শহরের অবস্থা দেখে কষ্টে ভোগেন। সুন্দর গুছানো, শিষ্টাচার পূর্ণ ব্রাহ্মণবাড়িয়া আজ বিভিন্ন সামাজিক অপরাধে জর্জরিত।সামাজিক,পারিবারিক মূল্যবোধ হারিয়ে গেছে বললেই চলে। শহরের সব রাস্তাঘাট ভাঙ্গাচুরা, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের সীমাহীন দূর্নীতিতে জনজীবন বর্তমানে অতিষ্ঠ হয়ে উঠেছে। বর্তমানে শিক্ষার নামে এখানে চলছে ব্যবসা, চিকিৎসার নামে অপচিকিৎসা। তরুণ প্রজন্মের হাতে বই কলম বাদ দিয়ে উঠছে মাদক ও অস্ত্র।
একজন সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসী হিসাবে আমরা তা নিশ্চয় মেনে নিতে পারিনা। আমরা আশা করব, আপনিও আমাদের সাথে আওয়াজ তুলে বলুন
"চলছে না, চলবে না "
আপনার এলাকার চারপাশের অসংগতি, সামাজিক ব্যাধি, আইন শৃঙ্খলা পরিস্হিতির অবনতি, অভিযোগ, উপদেশ আমাদেরকে জানান। আমরা চেষ্টা করব, আপনার কথাগুলো যতাযত কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে। নিশ্চয়ই অনেকের একসাথে কথা বলা একটি শক্তি।
আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা
[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



